1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

কারাবন্দিদের সঙ্গে খেললেন মাশরাফি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১১০ জন দেখেছেন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের নিয়ে মাসব্যাপী বঙ্গবন্ধু প্রিজন কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এটি উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

বুধবার কেরানীগঞ্জে প্রায় ১০ হাজার বন্দি নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানে উদ্বোধন করেন তিনি।

মাশরাফি শুধু টুর্নামেন্ট উদ্বোধন করেছেন এমন নয়, তিনি একটি দলের হয়ে ক্রিকেটও খেলেছেন। উদ্বোধনী দিনে বন্দিদের কেইস টেবিল রাইটার্স ও স্টাফদের কিংস সুপার স্টারের মধ্যে টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে কেইস টেবিল রাইটার্সদের পক্ষে বোলিং ও ব্যাটিং করেছেন মাশরাফি।

টুর্নামেন্টের ধরন টি-টোয়েন্টি। উদ্বোধনী অনুষ্ঠানের সময় কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রি. জেনারেল এএসএম আনিসুল হকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানের আগে বন্দিদের সঙ্গে এক আলোচনাসভায় মিলিত হন মাশরাফি।

আলোচনাসভায় বিভিন্ন সংশোধনমূলক এবং মাদকবিরোধী কার্যক্রম ও কারাগারে চলমান কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে বন্দিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )