1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

নৌকায় ভোট দিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে: ফারুক খান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ জন দেখেছেন

বাংলাদেশের মানুষ আবারও উন্নয়নের পক্ষে ভোট দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লে. কর্নেল (অব) মুহাম্মদ ফারুক খান। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম উন্নয়নের রোল মডেল। সুতরাং স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর-১০ নম্বরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সালের কথা আপনাদের মনে আছে? সেই সময় বাংলাভাই, শায়খ আবদুর রহমান, ২১ আগস্ট বোমা হামলা, বার বার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এগুলো সব আপনাদের মনে আছে। আমরা কী আবার বিএনপি জামায়াতের যুগে ফেরত যেতে চাই?

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশে যে উন্নয়ন হচ্ছে এটা আমাদের কথা নয়, সারা বিশ্ব, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে শুরু করে প্রতিটা রাষ্ট্র বলছে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে।

ফারুক খান বলেন, আমাদের বাপ দাদারা একটা দায়িত্ব পালন করে গেছেন, ১৯৭০ সালের নির্বাচনে ইয়াহিয়া রক্তচক্ষু উপেক্ষা করে বঙ্গবন্ধুর নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই আজকে দেশ স্বাধীন। আগামীর নির্বাচনেও আমাদেরকে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে গণতন্ত্র এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সংসদ সদস্য শাহজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদসহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )