1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে আমরা মাথা ঘামাই না: তথ্যমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০০ জন দেখেছেন

বিএনপি ঢাকা ঘেরাওয়ের কর্মসূচি দিলে তাদেরকেই ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আমরা বিএনপিকে ঘেরাও করবো। তাদের ঘেরাও করে গণপিটুনি দেবো না, তাদের শিক্ষা দেবো আমরা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির হাঁক-ডাক হচ্ছে খালি কলসি বেশি বাজার মতো। আজকে অনলাইনে দেখলাম বিএনপি নেতারা বলেছেন যে, ঢাকা ও নারায়ণগঞ্জ ঘেরাও করে সরকারের পতন ঘটানো হবে। আমরাও প্রস্তুত আছি, আমরা বিএনপিকে ঘেরাও করব। তাদের এবার শিক্ষা দেবো। ফখরুল সাহেব বলছেন, ভিসানীতির কারণে তাদের আন্দোলন নাকি বেগবান হয়েছে। কিন্তু তারা হয়তো ভুলে গেছেন যে, ভিসানীতির আওতায় বিরোধী দলের নেতারাও আছেন।

তিনি বলেন, দিল্লি ও জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সেলফিই প্রমাণ করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কতটা ভালো। আমরা যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে মাথা ঘামাই না। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ভালো। সুতরাং এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। এটা তাদের নীতি, তারা কাকে ভিসা দেবে আর কাকে দেবে না সেটি তাদের ব্যাপার। নাইজেরিয়াকে যুক্তরাষ্ট্র ভিসানীতি দিয়ে কিছু করতে পারেনি। এমনকি তাদের সরকারেরও পতন ঘটাতে পারেনি। সুতরাং আমাদের চিন্তার কিছু নেই।

বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, ২০১৮ সালের নির্বাচনের পর তারা বলেছিল যে, এই সরকার নাকি তিন মাসও টিকবে না। অথচ এই সরকারের আমলেই তাদের নেতা খালেদা জিয়ার দুর্নীতির বিচার হয়েছে। তিনি সাজাও ভোগ করছেন। তাই নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করে সরকারের পতন ঘটানো যাবে না। আওয়ামী লীগ রাজপথের দল এবং লড়াই সংগ্রামের দল। শেখ হাসিনা এ দেশের মানুষের মর্যাদা বাড়িয়েছেন।

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, বিএনপিকে বলবো আপনারা নির্বাচনে আসুন। যদি নির্বাচনে না আসেন তবুও আপনাদের নেতারা নির্বাচনে আসবে। এমনকি নির্বাচনের আগেই আপনাদের অনেক নেতা দল বদল করে ফেলেছে। সুতরাং ষড়যন্ত্র না করে নির্বাচনে আসুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )