1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ রাজপথেই সিদ্ধান্ত নেবে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস

আমাকে মনে রাইখেন, ভুলে যাইয়েন না : তামিম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১ জন দেখেছেন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে এক ভিডিও বার্তায় ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমার বেশি কিছু বলার নাই। এতটুকুই বলব, আমাকে মনে রাইখেন, ভুলে যাইয়েন না’।

আজ বুধবার বিকাল ৫টার দিকে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

তামিম বলেন, ‘আমি কোনো সময়, কোনো মুহূর্তে কাউকেও বলিনি যে আমি পাঁচ ম্যাচের বেশি খেলতে পারব না। এই কথাটা কোনো সময় হয়নি। এটা একটা মিথ্যা কথা, ভুল কথা। আমি জানি না, কে বা কারা মিডিয়াকে কথাটা বলছে’।

তিনি বলেন, ‘আপনারা জানেন আমি অবসরে যাই। অবসরে যাওয়ারও কারণ ছিল। প্রধানমন্ত্রীর কারণেই আমি আবার অবসর থেকে ফিরি। এই দুই মাস আমি প্রচণ্ড পরিমাণ কষ্ট করে নিজেকে ফিট করার চেষ্টা করি’।

ভিডিওর শেষে আবেগজড়িত কণ্ঠে দেশসেরা এই ওপেনার ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘আরও অনেক কিছু ঘটেছে যা আপনারা দেখেছেন। একটা কাহিনি, দুইটা কাহিনি হতে পারে। কিন্তু একজনের সঙ্গে লাস্ট তিন-চার মাসে ৭-৮ টা কাহিনি যদি হয়, তাহলে এটা ইনটেনশনালি হয়। আমার বেশিকিছু বলার নেই। আমি এতটুকুই বলব, আমাকে মনে রাইখেন, ভুলে যাইয়েন না’।

এর আগে ফেসবুকে তামিম ইকবাল লিখেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলব। গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি, বাংলাদেশ দলের এবং আমার ভক্ত-সমর্থক সবারই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দিনভর নাটকীয়তা শেষে তামিম ইকবালকে ছাড়াই বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়। ১৫ সদস্যের এই স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া আরও এক চমক লাল-সবুজের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )