1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

শান্তর রেকর্ডের দিনে ১৭১ রানে গুটিয়ে গেল টাইগাররা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৮ জন দেখেছেন

সিরিজ বাঁচাতে হলে জয়ের বিকল্প নেই; এমন সমীকরণের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে নাজমুল হোসেন শান্তর রেকর্ডের দিনে ১৭১ রানে গুটিয়ে গেল বাংলাদেশ। জয়ের জন্য নিউজিল্যান্ডকে করতে হবে ১৭২ রান।

মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১৭১ রান করে বাংলাদেশ।

এ ম্যাচে বাংলাদেশ দল খেলতে নামে নতুন এক উদ্বোধনী জুটি নিয়ে। দীর্ঘ অপেক্ষার পর ওয়ানডে অভিষেক হয়েছে জাকির হাসানের।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ম্যাচে স্কোয়াডে থাকলেও সুযোগ মেলেনি একাদশে। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ৫ বলে স্রেফ এক রান করে এডাম মিলনের গতিতে পরাস্ত হয়ে ব্যাটে বল লেগে স্টাম্পে চলে যায়।

তার উদ্বোধনী সঙ্গী তানজিদ হাসান তামিম বিশ্বকাপের বিবেচনায় আছেন ভালোভাবেই। কিন্তু তিনিও এদিন খুব ভালো কিছু করতে পারেননি। ট্রেন্ট বোল্টের একটি বল অবশ্য দারুণভাবে বাউন্ডারি ছাড়া করেছিলেন। কিন্তু ৫ বলে ৫ রান করে তার বলেই স্লিপে ক্যাচ দেন তানজিদ।

তাওহীদ হৃদয়ের মধ্যে ছিল কিছুটা তাড়াহুড়ো। ১৮ রানের ইনিংসে তিনটি চারও হাঁকিয়েছিলেন তিনি। কিন্তু এডাম মিলনেকে তুলে মারতে গিয়ে উইল ইয়ংয়ের হাতে ক্যাচ দেন মিলনের বলে। আরেকদিক আগলে থাকেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কত্বের অভিষেক হওয়া এই ব্যাটার ঠিক রাখেন রান তোলার গতিও।

কিন্তু তিনি আরও একা হয়ে পড়েন মুশফিকুর রহিম ফিরলে। ২৫ বল খেলে ১৮ রানে লুকি ফার্গুসনের বলে বোল্ড হয়ে যান মুশফিক। অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের জন্য প্রতিটি ম্যাচই বিশ্বকাপে জায়গা পাওয়ার পরীক্ষা। আগের ম্যাচে চল্লিশ ছাড়ানো ইনিংস খেললেও এ ম্যাচে তিনি থেমেছেন ২৭ বলে ২১ রান করে। মিলনের ফুল লেন্থের বল মাহমুদুল্লাহর ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক টিম ব্লান্ডেলের গ্লাভসে।

রিয়াদের সঙ্গে ৪৯ রানের জুটি ভেঙে যাওয়ার পর একটি রেকর্ড গড়েন শান্ত। ওয়ানডের অধিনায়কত্বের অভিষেকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড এখন তার।

১৯৯৮ সালে আমিনুল ইসলাম বুলবুলের ভারতের বিপক্ষে করা ৭০ রানকে ছাড়িয়ে গেছেন তিনি। অধিনায়কত্বে ফিফটি আছে সাকিব আল হাসান ও হাবিবুল বাশার সুমনের।

শান্ত অবশ্য সেঞ্চুরি করতে পারেননি। ম্যাককোনকিকে রিভার্স সুইপ করতে গেলে তার প্যাডে বল লাগে। ৮৪ বলে ৭৬ রান করে সাজঘরে ফেরত যান শান্ত।

দলীয় ১৬৮ রানে তিনি সপ্তম ব্যাটার হিসেবে আউট হওয়ার পর মাত্র আর ৩ রান যোগ করতে পারে বাংলাদেশ। ৩৪ রানে টাইগাররা হারিয়েছে শেষ ৬ উইকেট।

কিউই পেসার অ্যাডাম মিলনে ৩৪ রানে নিয়েছেন ৪টি উইকেট। দুটি করে উইকেট শিকার ট্রেন্ট বোল্ট আর কোলে ম্যাকঞ্চির।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )