1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

মুশফিকের বিদায়ে ভাঙল ৫৩ রানের জুটি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

সিরিজ হার এড়াতে নেমে ৮ রানেই সাজঘরে ফেরেন দুই ওপেনার জাকির হাসান ও তানজিদ হাসান তামিম। দলকে খেলায় ফেরানোর আগেই উইকেট হারান তরুণ তারকা ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।

৩৫ রানে তিন উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে তারা ৫৯ বলে ৫৩ রানের জুটি গড়েন।

এরপর পানি পান বিরতি থেকে ফিরেই আউট হন মুশফিক। লুকি ফার্গুনসনের করা বলটি মুশফিকের ব্যাটে লেগে স্টাম্প আঘাত করতে যাচ্ছিল, তখন পা দিয়ে বল ঢেকাতে চেষ্টা করেন মুশফিক।

কিন্তু তার আগেই বল স্টাম্পে আঘাত হানে। দলীয় ৮৮ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ২৫ বলে ১৮ রান করেন মুশফিক।

হারলেই সিরিজ হাতছাড়া, জিতলে সিরিজে ড্র করার সুযোগ। এমন কঠিন সমীকরণের ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের প্রথম খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ২৫৫ রানের টার্গেট তাড়ায় বাংলাদেশ হারে ৮৬ রানে।

আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ খেলায় টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় বাংলাদেশ।

স্কোর বোর্ডে ৮ রান যোগ করতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার জাকির হাসান ও তানজিদ হাসান তামিম। দলীয় ৩৫ রানে ফেরেন তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।

নিউজিল্যান্ডের তারকা পেসার অ্যাডাম মিলনের বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার জাকির হাসান। ইনিংসের তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্টের করা প্রথম বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )