1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

কাটল জট, ভারতীয় ভিসা পেল পাকিস্তান ক্রিকেট দল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

পাকিস্তানের ভিসা সমস্যা অবশেষে মিটে গেল। ওয়ানডে বিশ্বকাপ খেলতে বুধবার ভারতে যাওয়ার কথা পাকিস্তানের। তবে ভিসা জটিলতার কারণে সবকিছুই ছিল অনিশ্চিত। শেষ পর্যন্ত জট কেটেছে। ভারতীয় ভিসা মিলে গেছে বাবর আজমদের। যদিও এখনো বাবররা ভারতীয় ভিসা হাতে পাননি।

বেশ কিছু দিন ধরেই ভিসা সমস্যায় ভুগছিল পাকিস্তান। বিশ্বকাপ খেলতে আসবেন বাবররা। অন্য সব দেশ ভিসা পেলেও পাকিস্তানের পেতে দেরি হয়। সেই সমস্যার কারণে দুবাই গিয়ে বিশেষ প্রস্তুতিও করতে পারেননি বাবররা। দুবাইয়ে দু’দিন থাকার কথা ছিল পাকিস্তানের। কিন্তু সেটা হয়নি। বুধবার লাহোর থেকে দুবাই গিয়ে হায়দরাবাদে আসবে পাকিস্তান। সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবার প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাবরদের।

সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসির কাছে অভিযোগ জানানো হয়। তার পরেই ভিসা সমস্যা মিটেছে বলে সূত্রের খবর। সোমবার শেষ মুহূর্তে ভিসার অনুমতি পাওয়া গেছে। যদিও এখনও সেই ভিসা হাতে পাননি বাবররা। মঙ্গলবার তা পেতে পারেন ক্রিকেটাররা।

শুরুতে ভিসা না পাওয়ায় পাকিস্তানের প্রস্তুতিতে প্রভাব পড়েছে। দুবাই গিয়ে দলের বিশেষ প্রস্তুতির পরিকল্পনা বাতিল করতে হয়েছে পাকিস্তানকে। ৫ অক্টোবর থেকে শুরু বিশ্বকাপ। ভারতে খেলতে আসার ভিসার জন্য এখনও অপেক্ষায় ছিলেন বাবররা। বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা তাদের। প্রথম প্রস্তুতি ম্যাচ ২৯ সেপ্টেম্বর।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )