1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

বিএনপি-জামায়াতের কোনো মানবিকতা নেই, এরা খুনি: বাহাউদ্দিন নাছিম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৭ জন দেখেছেন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বিএনপি ও জামায়াতের কঠোর সমালোচনা করে বলেছেন, বিএনপি-জামায়াতের কোনো মানবিকতা নেই। মনুষত্ববোধ নেই। এরা খুনি। খুনিদের আদর্শে বিশ্বাসী ও ৭১ এর রাজাকার এবং ৭৫ এর খুনি। ওরা বন্দুকের জোরে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বিএনপি সড়যন্ত্র ছাড়া কিছুই বোঝে না।

তিনি আরো বলেন, যাদের নেতা একজন সন্ত্রাসী। যারা এতিমের টাকা মেরে খায়, তারা আবার রাষ্ট্রক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। আগামী নির্বাচন ভন্ডুল করলে, ষড়যন্ত্র করলে বিএনপি-জামায়াতকে ছাড় দেওয়া হবে না। তাদের সব ষড়যন্ত্র পতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন করা হবে।

আজ পিটিআই সংলগ্ন পিএন হাইস্কুলের ফুটবল ময়দানে সাতক্ষীরা জেলা সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক এই সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।

এসময় উদ্বোধক এর বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাাক আহমেদ রবি, সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল  হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, উপ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক ওয়াহিদুল ইসলাম সজিব।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. কাজী এরতাজা হাসান, শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ আওয়ামী লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )