1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণায় দেরি কেন?

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

আগামী মাসের ৫ তারিখই শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। এ উপলক্ষে অধিকাংশ দেশই তাদের দল ঘোষণা করেছে। তবে বাংলাদেশ এখনো দল ঘোষণা করতে পারেনি।

নানা সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে বিসিবি।

টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে আজ সোমবার অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন। তিনি ফেরার পরই চূড়ান্ত ১৫ জনের স্কোয়াড তৈরি করা হবে।

জানা গেছে, পাঁচ না চার পেসার নিয়ে বিশ্বকাপে যাবে দল, সেই সিদ্ধান্তে এখনও পৌঁছাতে পারেনি নির্বাচক প্যানেল। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও চূড়ান্ত মতামত দিতে পারেননি। টাইগারদের তরুণ পেসার তানজিম হাসান সাকিবের জন্য অপেক্ষা করা হচ্ছে।

জুনিয়র সাকিব কতদিনের মধ্যে পুরোপুরি ফিট হবেন সে রিপোর্ট চাওয়া হয়েছে মেডিকেল বিভাগের কাছে। সাকিব যদি ফিট হন সেক্ষেত্রে পঞ্চম পেসার হবে বিশ্বকাপ দলে সুযোগ পেতে পারেন তিনি। অন্যথায় তাকে বাদ দিয়ে চার পেসার নিয়ে ঘোষণা করা হতে পারে বিশ্বকাপ দল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )