1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

‘বিএনপির পদযাত্রা-কালো পতাকার মিছিলই তাদের শবযাত্রা হবে’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যারা আগামী নির্বাচকে বানচাল করতে চায়, তাদের কঠিন জবাব দিতে হবে। স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে এ দেশে একটি স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত হবে। সংখ্যালঘুদের হামলা করে তারা দেশেকে অস্থিতিশীল করতে পারে। সবাইকে সর্তক থাকতে হবে। বিএনপির পদযাত্রা, কালো পতাকার মিছিলে এভাবেই তাদের শবযাত্রা হবে। নির্বাচন এলেই বিএনপি জামায়াত গণতান্ত্রিক নির্বাচনকে উল্টো পথে নিতে ষড়যন্ত্র করে জ্বালাও পোড়াও শুরু করে। কিন্তু তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে।

রবিবার দুপুরে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন নাছিম আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার লক্ষ্যে শেখ হাসিনা আপোষহীন ভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু পাকিস্তানি, জামায়াতি যারা এদেশ ও মহান মুক্তিযুদ্ধ মেনে নিতে পারেনি তারাই প্রতিশোধ নিতে বঙ্গবন্ধুকে হত্যা করে। এখন এদেশকে পাকিস্তান বানানো চেষ্টা করছে।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নাজমুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বির সঞ্চালনা সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুল হক, বাংলাদেশ আওয়ামীলীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান, মৌলভীবাজা পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )