1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: ফারুক খান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৬ জন দেখেছেন

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ না করলে তাদের অস্তিত্ব থাকবে না, তাই তারা তলে তলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সেই সাথে অন্যান্য বেশ কয়েকটি আওয়ামী বিরোধী রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জোর প্রস্তুতি নিচ্ছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সহযোগী সংঠনের পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে স্বচ্ছ। একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে বিশ্ব নেতাদের দেখিয়ে দিবে আওয়ামী লীগ। কিন্তু বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে তারা দেশকে আবার পাকিস্তান বানিয়ে দেবে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দেশ ডিজিটাল থেকে এখন স্মার্ট দেশে রুপান্তরিত হচ্ছে। বিশ্বের বুকে এখন উন্নয়নের মহাসড়কে দ্রুত ধাবমান বাংলাদেশ। এটা সম্ভব হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুলের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য কানতারা খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কান্তি বোস প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )