1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

শেখ হাসিনা আছেন বলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘শেখ হাসিনা আছেন বলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ঘাতকরা চেয়েছিল বঙ্গবন্ধুর পুরো পরিবার ও সহযোগীদের হত্যা করে দেশ থেকে স্বাধীনতার চিহ্ন মুছে ফেলতে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে বদলে যাচ্ছে। তিনি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে অন্তর দিয়ে ভালোবাসেন।’

‘বাংলাদেশের মানুষ মনে করে শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন ততদিন দেশ আলোকিত থাকবে। আজকে আমরা দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।’

শনিবার বিকাল ৪টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা কলেজ মাঠে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকনের সভাপতিত্বে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোটোর সঞ্চলনায় বিশেষ অতিথির অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা সদর-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি, সাতক্ষীরা (শ্যামনগর-কালিগঞ্জ একাংশ)-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এ কে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।

এছাড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, আশাশুনি আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও এবিএম মোস্তাকিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাত্তার, যুগ্ম আহ্বায়ক কাজী হিল্লোল, তানভীর হোসেন সুজন, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকসহ প্রতিটি ইউনিটের উপজেলা আওয়ামী  লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে আজ শনিবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্সে ইনডোর প্লে-গ্রাউন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভিসা নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার। তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার, এখানে আমাদের কিছু বলার নেই। কাকে ভিসা দিবে, নাকি না দিবে, সেটা তাদের নিজস্ব এখতিয়ার। সেখানে আমাদের কিছু বলার নেই’।

বিএনপির চলমান রোডমার্চ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো আন্দোলন সংগ্রামে সরকার ভীত নয়। বিএনপির আন্দোলন সরকার যেকোনো মূল্যে প্রতিহত করবে। যথাসময়ে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এ সময় সাতক্ষীরা-১ আসনের এমপি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, খুলনা রেঞ্জের ডিআইজি গোলাম মঈন উদ্দীন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জমান, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দৈনিক ভোরের পাতার সম্পাদক ড. কাজী এরতেজা হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ লাইনে পুলিশের ইনডোর প্লে-গ্রাউন্ডের সামনে মাধবিলতা গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )