1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৫ জন দেখেছেন

সন্ধ্যা থেকে থেমে থেমে। চলতে থাকা বৃষ্টি শেষ পর্যন্ত আর পুরোপুরি থামলই না। বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডের ম্যাচের ভাগ্যও লেখা হয়ে গেল তাতে। কিছুক্ষণ আগে ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। কিস্তু বেরসিক বৃষ্টিতে পঞ্চম ওভারেই খেলা বন্ধ হয়ে যায়। প্রায় ২ ঘণ্টা ৮ মিনিট বন্ধ থাকার পর ৮ ওভার কমিয়ে আবারও খেলা মাঠে গড়ায়। কিন্তু ফিরে বৃষ্টির হানায় খেলা বন্ধ রয়েছে। বৃষ্টি নামার আগ পর্যন্ত ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তুলেছে নিউজিল্যান্ডের ব্যাটাররা।

প্রথম ধাপে বৃষ্ট বন্ধ হওয়া পর খেলা শুরু হলে নিউজিল্যান্ড ওপেনার ফিন অ্যালেনকে ফেরান মোস্তাফিজ। নুরুলের ক্যাচ হয়ে ফেরার আগে ৯ রান করেন অ্যালেন। বেশিক্ষণ টিকতে পারেননি তিন নম্বরে নামা চ্যাড বোয়েসও। ১ রান করতেই তাকে ফেরত পাঠিয়েছেন মোস্তাফিজ।

পরপর দুই উইকেট হারানোর পর ভয়ঙ্কর হয়ে উঠছিল নিকোলাস-ইয়ং জুটি। দলীয় ১১৩ রানে নিকোলাসকে এলবিডব্লিয়ের ফাঁদে ফেলেন কাটার মাস্টার। এতে ভেঙে যায় ৯৭ রানের জুটি। যে কোনো উইকেটে মিরপুরের মাঠে এটি তাদের সর্বোচ্চ জুটি। এরপর নতুন ব্যাটারকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ইয়ংও। তাকে ফিরিয়েছেন নাসুম। তার ঘূর্ণিতে স্ট্যাম্পিং হয়ে ফেরার আগে ৯১ বলে ৫৮ রান করেন উইল ইয়ং। এক বল বাদেই রাচিন রবিন্দ্রকে এলবির ফাঁদে ফেলেন নাসুম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )