1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

সাভারে ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

সাভার প্রতিনিধি :

ঢাকা জেলা ডিবি উত্তর অভিযান চালিয়ে এক বছর আগের ডাকাতি মামলার রহস্য উদঘাটন এবং ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার ও লুন্ঠিত ২টি মোবাইল ফোন উদ্ধার করেছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

প্রেস রিলিজ দ্বারা জানা যায়, ধামরাই থানাধীন বহুতকুল এলাকার জনৈক মো. ফজলুল হক (৪০) এর বড় ভাই জিন্নত আলী (৫৫) একজন সৌদি প্রবাসী।

গত বছর ৪ সেপ্টেম্বর রাত আনুমানিক আড়াইটার সময় বাদীর বড় ভাইয়ের ঘরের টিন কেটে ঘরে প্রবেশ করে কয়েকজন অজ্ঞাতনামা বিবাদী।

এসময় অজ্ঞাতনামা বিবাদীরা দেশীয় ধারালো অস্ত্র রামদা, ছুরি, দা ইত্যাদি নিয়ে বাদীর বড় ভাইয়ের ছেলের বউ ও তার দুই সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।

একপর্যায়ে আসামীরা ফজলুল হকের ভাইয়ের ঘরে জমানো নগদ দশ হাজার টাকা, ফজলুল হকের ভাইয়ের স্ত্রীর ১ ভরি স্বর্ণের গহনা ও ৮ ভরি রূপার গহনা সহ ২টি এনড্রয়েড মোবাইল ফোন, একটি টিপি লিংক রাউটার, একটি কালো রঙয়ের সুজুকী জিক্সার এসএফএফআই মোটর সাইকেল এবং একটি পানির মটর সহ সর্বমোট চার লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

পরবর্তীতে ফজলুল হক বাদী হয়ে ধামরাই থানায় মামলা দায়ের করেন। এর ধারাবাহিকতায় গত বছর ২৭ নভেম্বর ঢাকা জেলার এসপি মো. আসাদুজ্জামান পিপিএম (বার) মামলাটির তদন্তভার ঢাকা জেলা ডিবি উত্তর এর উপর ন্যস্ত করেন এবং দ্রুততম সময়ের মধ্যে মামলার লুন্ঠনকৃত মালামাল উদ্ধার এবং আসামীদেরকে গ্রেফতার করার জন্য নির্দেশ প্রদান করেন।

উক্ত নির্দেশনানুযায়ী ডিবি’র অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবীব খান, পিপিএম-সেবা’র সরাসরি তত্ত্বাবধানে ডিবি উত্তর এর ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর নেতৃত্বে উপ-পরিদর্শক মোঃ আনোয়ার হোসেনের একটি চৌকষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার সাভার এবং ধামরাই থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

গত ১৭ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ সাভার মডেল থানাধীন আড়াপাড়া ফকির বাড়ী মসজিদের সামনে থেকে ঘটনার সাথে জড়িত আসামী মো. রমজান আলী (২৫) কে গ্রেফতার করা হয় এবং আসামীর স্বীকারোক্তি মতে আসামীর হেফাজত হতে ওই মামলার লুন্ঠিত একটি রেডমী সেভেন মোবাইল সেট উদ্ধার করা হয়।

পরে উক্ত আসামীর স্বীকারোক্তি ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী যথাক্রমে মো. জসিম উদ্দিন (৪০) কে ধামরাই থানাধীন সুঙ্গর এলাকা হতে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হতে অত্র মামলার বাদীর লুন্ঠিত মালামালের মধ্য হইতে একটি রেডমি ওয়াই থ্রি মোবাইল সেট উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে ঘটনার সাথে জড়িত বাকী তিন আসামী যথাক্রমে মো: আরিফ, মোঃ খোকন এবং মোঃ হুমায়ুন কবিরকে গ্রেফতার করা হয়।

ডিবি উত্তর এর ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৪ আসামী ডাকাতি করার কথা স্বীকার করে স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

অন্য আসামী হুমায়ুন কবির ১দিনের পুলিশ রিমান্ডে আছে। মামলাটির মূল রহস্য উদঘাটিত হয়েছে এবং অন্যান্য আসামী গ্রেফতার এবং লুন্ঠিত বাকী মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )