1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

দারুন জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু ম্যানচেস্টার সিটির

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজের জোড়া গোলে দারুন জয়ে চ্যাম্পিয়ন্স লিগে শুরু করেছে ম্যানচেস্টার সিটি। নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডকে ৩-১ গোলে হারিয়েছে তারা।

ম্যাচে আলভারেজ ২টি ও রদ্রি একটি গোল করেন। রেড স্টারের গোলটি করেন ওসমান বুকারি। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) শক্তিশালী দল হিসেবেই বেলগ্রেডের মুখোমুখি হয় ম্যানসিটি। কিন্তু ৪৫ মিনিটে এক গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। নিজেদের মাঠে গোলের খাতা খুলতে দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয় সিটিজেনদের। ৪৭ মিনিটে দলকে গোল উপহার দেন আলভারেজ।

সময় যত গড়াচ্ছিল, ততই ড্র করার সম্ভাবনা প্রবল হয়ে আসছিল ম্যানসিটির। বারবার চেষ্টা করেও জালের দেখা পাচ্ছিলেন না আরলিং হলান্ডরা। ৬০ মিনিটে সেই অচলায়তন ভাঙেন আলভারেজ।

ফ্রি কিক থেকে দারুণ এক গোলে সিটিজেনদের ২-১ ব্যবধানে লিড এনে দেন তিনি। ৭৩ মিনিটে ইতিহাদের দর্শকদের আরও একবার উদ্বেলিত করেন রদ্রি। এ গোলে অ্যাসিস্ট করেন ইংলিশ ফুটবলার ফিল ফোডেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )