1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামির যাবজ্জীবন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

নাটোরের বাগাতিপাড়ার শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় আব্দুল কুদ্দুস নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এই রায় ঘোষণা করেন নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম। জরিমানার অর্থ শিশুর পরিবারকে দেওয়ার জন্য রায়ে উল্লেখ করা হয়।

নাটোর জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, ২০০৬ সালের ২০ জুন দুপুরে বাগাতিপাড়া উপজেলার খাটখৈর গ্রামের আট বছরের এক শিশুকে বাদাম খাওয়ানোর কথা বলে আখ ক্ষেতে নিয়ে যায় প্রতিবেশী আব্দুল কুদ্দুস। পরে সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনাটি যাতে প্রকাশ না পায় সেজন্য ধর্ষণের পর ওই শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে আব্দুল কুদ্দুস।

এদিকে দীর্ঘ সময় শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরাসহ প্রতিবেশীরা শিশুটির খোঁজাখুজি শুরু করে। এ সময় আব্দুল কুদ্দুসও তাদের সঙ্গে খুঁজতে শুরু করে এবং বিভিন্ন দিকে তাদের নিয়ে যায়। ঘটনাটি এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে সবাই। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে সে। পরে ঘটনাস্থলে গিয়ে শিশুটির রক্তাক্ত মরদেহ উদ্ধার এবং পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

পরে পুলিশ গিয়ে আব্দুল কুদ্দুসকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে আব্দুল কুদ্দুসকে আসামি করে বাগাতিপাড়া থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। পরে আব্দুল কুদ্দুস আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আত্মগোপন করেন। ১৭ বছর মামলার সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক আব্দুল কুদ্দুসের অনুপস্থিতিতেই তার যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা রায় ঘোষণা করেন। সেই সঙ্গে রায়ে উল্লেখ করেন গ্রেফতারের দিন থেকে তারা সাজা কার্যকর হবে এবং জরিমানার অর্থ শিশুর পরিবার পাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )