1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

জামালপুর ডিসির বক্তব্য যে ভাইরাল করেছে সে কুলাঙ্গার: উপজেলা চেয়ারম্যান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

প্রত্যাহারকৃত জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদকে ‘ডায়নামিক’ বলে সম্বোধন করেছেন ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাছের বাবুল। এছাড়া আওয়ামী লীগের পক্ষে ভোট চাওয়ার সেই বক্তব্য ভাইরাল করেছেন যিনি তাকে ‘কুলাঙ্গার’ বলে সম্বোধন করেছেন তিনি।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়াম প্রাঙ্গণে ‘স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে জামালপুর থেকে প্রত্যাহারকৃত ডিসি মো. ইমরান আহমেদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, ‘আমার মনটা খারাপ। জামালপুরবাসীর জন্য দুর্ভাগ্য। আমরা বহু দিন পরে একজন “ডায়নামিক” লোক পেয়েছিলাম এই এলাকার জন্য। শেখ হাসিনার কল্যাণে পেয়েছিলাম। এক মাস ২৩ দিন দায়িত্ব পালন শেষে তিনি (ডিসি ইমরান আহমেদ) চলে যাচ্ছেন। জানি না এই জামালপুরবাসীর মধ্যে কোন “কুলাঙ্গার” ছিলেন। যিনি ডিসি ইমরান আহমেদের একটি বক্তব্যকে ভাইরাল করে দিয়ে জামালপুরবাসীর কপালে কুঠারাঘাত করেছেন।’

উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল ডিসি ইমরান আহমেদকে ইঙ্গিত করে আরও বলেন, ‘এই ভদ্রলোক যদি জামালপুরে তার মেয়াদ শেষ করতে পারতেন, তাহলে আমি বিশ্বাস করি, এই জামালপুরের ভঙ্গুর চেহারাটা বদলে দিতেন। প্রত্যেকটা দপ্তরে মানুষের সেবা সহজ থেকে সহজতর করে দিতেন। পরিবেশ যেটা, সেটা সুন্দর হতো।’

ডিসি ইমরান আহমেদকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আমরা সেই মানুষটিকে রাখতে পারলাম না। মানুষটি চলে গেলেন। যেখানেই তিনি যাবেন, সেখানেই তিনি আলো ছড়াবেন। কিন্তু আমরা বঞ্চিত হলাম। আমরা তাকে ধরে রাখতে পারলাম না। এই জন্য আমার মন খারাপ। আসলে কথা বলার মতো আমার মানসিকতা নেই।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, যিনি ডিসি ইমরান আহমেদের বক্তব্য ভাইরাল করেছে, তিনি অবশ্যই কুলাঙ্গার। ডিসি ইমরান আহমেদ একজন সৎ লোক। এখনও তো জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। কাজেই ডিসি সরকারের উন্নয়ন প্রচার করে সরকারের পক্ষে ভোট চাইতেই পারেন। এটা ডিসির দোষের কিছু নয়। তাকে প্রত্যাহার করায় আমরা উন্নয়ন থেকে বঞ্চিত।’

উল্লেখ্য, জামালপুরের ডিসি মো. ইমরান আহমেদ গত ১১ সেপ্টেম্বর বিকেলে জেলার মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে নৌকায় ভোট চেয়ে বক্তব্য দেন।

ডিসির ওই বক্তব্য পরদিন ১২ সেপ্টেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে ১৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জামালপুরের ডিসি মো. ইমরান আহমেদকে প্রত্যাহার করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে। এছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন অ্যাকাডেমির উপপরিচালক মো. শফিউর রহমানকে জামালপুরের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )