1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ফরিদপুরে ফুটবল টুর্নামেন্ট দেখতে উপচে পড়া ভিড়

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ জন দেখেছেন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আশ্রয়ণ প্রকল্প ‘স্বপ্ন নগরে’ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা দেখতে নানান বয়সী ও বিভিন্ন পেশার হাজারো দর্শনার্থীরা ভিড় জমায়।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের কাতলাশুর গ্রামে অবস্থিত আশ্রয়ণ প্রকল্প ‘স্বপ্ন নগর’ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় যুব সমাজ এ খেলার আয়োজন করে।

এলাকাবাসী ও আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, স্থানীয় যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আলফাডাঙ্গার চর চান্দড়া ফুটবল একাদশ বনাম নড়াইলের লোহাগড়ার উপজেলার সালনগর ইউনিয়নের নোয়া খোলা ফুটবল একাদশের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে নওখোলা ফুটবল একাদশ ১ এবং চর চান্দড়া ফুটবল একাদশ ১ গোলে সমতা হয়। পরে পেনাল্টিতে খেলা গড়ায়। এতে নওখোলা ফুটবল একাদশকে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে চর চান্দড়া ফুটবল একাদশ।

খেলার উদ্বোধন করেন গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম। এলাকার সমাজসেবক মো. মশিয়ার মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মো. সাইফুর রহমান সাইফার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়াইল লোহাগড়ার সালনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. লাভু মিয়া, ঢাকা আফিনজা জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ডের চেয়ারম্যান কাজী মনিরুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর শুকুর মোল্লা প্রমুখ। খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল ইসলাম দেলোয়ার।

এ বিষয়ে আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মো. সাইফুর রহমান সাইফার বলেন, ফুটবল খেলাটি দেখতে স্থানীয় ও দুর-দুরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমায়। গ্রামবাংলার ঐতিহ্য ও বর্তমান যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে দূরে রাখতে ফুটবল ও গ্রামীণ খেলার কোনো বিকল্প নেই। আয়োজকদের ধন্যবাদ জানাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )