1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ রাজপথেই সিদ্ধান্ত নেবে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস

আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা ঘরে তুলল ব্রাজিল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৩ জন দেখেছেন

জাতীয় দল থেকে বয়সভিত্তিক, বিচ ফুটবল কিংবা ফুটসাল— দুই দলের লড়াই মানেই বাড়তি কিছু। কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটসালের নবম আসরের ফাইনালে মুখোমুখি হয় সেলেসাও-আলবিসেলেস্তেরা।

রোববার (১৭ সেপ্টেম্বর) ভেনিজুয়েলার লা গুয়াইরা শহরের জোসে মারিয়া ভার্গাস ডোমে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

এই জয়ে অষ্টমবারের মতো এই মহাদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন ব্রাজিলিয়ানরা। নয় আসরের মধ্যে কেবল একটি আসরেই শিরোপা জিতে আর্জেন্টিনা। বাকি সব শিরোপাই ঘরে তোলেন সেলেসাওরা।

শিরোপা নির্ধারণী ম্যাচে উভয় দলই জোরালো চেষ্টা চালায় শুরু থেকে গোল করে এগিয়ে যেতে। চলে আক্রমণ-পালটা আক্রমণ। সুযোগও পায় দুই দল। কিন্তু তার সদ্ব্যবহার করতে পারেনি কেউ। তবে ম্যাচের ১৪তম মিনিটে ডি বক্সে হ্যান্ডবল করে বসেন আর্জেন্টিনার টমাস এসেবেডোর।

এতে পেনাল্টি পায় ব্রাজিল। পেনাল্টির সুযোগটি ভালোভাবেই কাজে লাগান ব্রাজিলের থিয়াগুইনহো কানারিনহা। গোল করে দলকে এগিয়ে নেন ৪ নম্বর জার্সি পরা এ ফুটসাল তারকা।

এর পর আর গোলের দেখা পায়নি কেউ। ১-০০তে এগিয়ে থাকা ব্রাজিলই শেষ পর্যন্ত শিরোপা উদযাপন করে। এই নিয়ে চারবার এবং টানা দ্বিতীয়বার ফাইনালে ব্রাজিলের কাছে হেরেছে আর্জেন্টিনা।

দিনের অন্যান্য ম্যাচে কলম্বিয়া চিলিকে ৩-২ গোলে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে। এবং চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে ভেনিজুয়েলাকে ৩-১ গোলে হারিয়ে পঞ্চম স্থান নিশ্চিত করে পেরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )