1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ রাজপথেই সিদ্ধান্ত নেবে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস

শ্রীলঙ্কাকে লজ্জায় ডুবিয়ে শিরোপা ঘরে তুললো ভারত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০০ জন দেখেছেন

এশিয়া কাপের ১৬তম আসরে ফাইনালে শ্রীলঙ্কাকে লজ্জায় ডুবিয়ে শিরোপা ঘরে তুললো ভারত।

লঙ্কানদের দেয়া ৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬.১ ওভারেই ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে ভারত। এ জয়ে এশিয়া কাপে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত।

৫১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত শুরু করেন ভারতের দুই ওপেনার শুভমান গিল ও ইশান কিশান। যেই উইকেটে মুখ থুবড়ে পড়েছিল লঙ্কানরা, সেখানেই করলেন সাবলীল ব্যাটিং। মাত্র ৩৭ বলেই পাড়ি দেন ৫১ রানের লক্ষ্য। গিল ১৯ বলে ২৭  ও কিশান অপরাজিত ছিলেন ১৮ বলে ২৩ রানে।

এর আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে শুরু থেকেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। প্রথম ওভারেই আঘাত হানে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। ইনিংসের তৃতীয় বলে তাকে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন কুশল পেরেরা (২ বলে ০)। এরপর শুরু হয় সিরাজ তাণ্ডব।

নিজের প্রথম ওভার মেইডেন দিয়ে শুরু করেছিলেন সিরাজ। এরপর ইনিংসের চতুর্থ ওভারে এসে তিনি দেখিয়েছেন ভয়ংকর রূপ। একে একে সাজঘরে ফিরিয়েছেন লঙ্কান ৪ ব্যাটারকে।

ওভারের প্রথম বলে পাথুম নিশাঙ্কাকে (৪ বলে ২) রবীন্দ্র জাদেজার ক্যাচ বানান সিরাজ। তৃতীয় বলে তিনি এলবিডব্লিউ করেন সাদিরা সামারাবিক্রমাকে (০)। পরের বলে চারিথ আসালাঙ্কাকে (০) কভারে ক্যাচ দিতে বাধ্য করেন।

হ্যাটট্রিক ডেলিভারিটি অবশ্য বাউন্ডারি হাঁকিয়েছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। কিন্তু পরিস্থিতি বুঝতে না পেরে যেন বড় ভুল হয়ে গেলো তার। পরের বলে শরীরের বাইরে খেলতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন ধনঞ্জয়া (২ বলে ৪)। ওই ওভারে ৪ উইকেট নেন সিরাজ।

এরপর লঙ্কান শিবিরে আবারও আঘাত হানে সিরাজ। ৬ষ্ঠ ওভারে এসে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা শূন্য রানে বোল্ড করে সাজঘরে পাঠান সিরাজ। সিরাজ ৪ রানেই পূরণ করে নেন ফাইফার।

বলের হিসেবে এটি চামিন্দা ভাসের সঙ্গে যৌথভাবে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড। ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে তার সমান ১৬ বলে ৫ উইকেট নিয়েছিলেন সাবেক লঙ্কান পেসার।

এরপর খুব বেশি দূর আর নিজেদের ইনিংস টেনে নিতে পারেনি তারা। কিছুক্ষণ থিতু হলেও সিরাজের ষষ্ঠ শিকারে পরিণত হন কুশল মেন্ডিস। ১৫তম ওভারের প্রথম দুই বলে দুই উইকেট নিয়ে লঙ্কানদের কফিনে শেষ পেরেকটি ঠুকেন পান্ডিয়া।

শেষ পর্যন্ত ৭ ওভারে এক মেইডেনসহ মাত্র ২১ রানে ৬টি উইকেট নেন সিরাজ। হার্দিক পান্ডিয়া ৩ রানে নেন ৩ উইকেট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )