1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

সিরাজের লঙ্কাকাণ্ড, ৫০ রানে অল-আউট শ্রীলঙ্কা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে মাত্র ৫০ রানে অল-আউট করেছে ভারত। যা কিনা ওয়ানডেতে শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বনিম্ন রান। আন্ডার-ডগ হিসেবে এবারের এশিয়া কাপ খেলতে নেমেছিল লঙ্কানরা।

গ্রুপ আর সুপার পর্বে ভারত, পাকিস্তান আর বাংলাদেশের মতো দলকে হারিয়ে সদর্পে ফাইনালে জায়গা করে নেয় দলটি। কিন্তু ফাইনালের মঞ্চে এসে যেন হাল ছেড়ে দিলো একেবারেই।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। রানের খাতা খোলার আগেই পেরেরাকে ফেরান জসপ্রিত বুমরাহ। এরপর চতুর্থ ওভারেই চারটি উইকেট তুলে নেন মোহাম্মদ সিরাজ। প্রথম বলে পাথুম নিশাঙ্কা (২) ক্যাচ দিয়েছেন জাদেজার হাতে।

তৃতীয় বলে সাদিরা সামারাবিক্রমা হয়েছেন লেগ বিফোর। পরের বলে চারিথ আসালাঙ্কা ক্যাচ দিয়েছেন ঈশান কিষানের হাতে। হ্যাট্রিক বলটা কোনোভাবে সামাল দিয়েছেন ধানাঞ্জায়া ডি সিলভা। ওই বলে চার মারেন তিনি। তবে পরের বলে ক্যাচ দেন লোকেশ রাহুলের হাতে। মাত্র চার ওভারে ১২ রান তুলতেই লঙ্কানরা হারিয়েছে টপ-অর্ডারের চারটি উইকেট।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। অধিনায়ক ধাসুন শানাকাকে রানের খাতা খোলার আগেই বোল্ড করে ফিরিয়ে সিরাজ মেতে ওঠেন ওয়ানডেতে প্রথমবার পাঁচ উইকেট পাওয়ার উল্লাসে।

সিরাজই এখন ভারতের একমাত্র বোলার, যিনি নিজের প্রথম পাঁচ ওভারে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। শানাকার বিদায়ের পর ওপেনার কুশল মেন্ডিসকেও ১৭ রানে ফেরান সিরাজ। মাত্র ৭ ওভার বোলিং করে ২১ রান দিয়ে সিরাজ তুলে নেন ৬টি উইকেট।

এরপর দুনিথ ওয়েল্লালাগেকে ৮ রানে ফেরান হার্দিক পান্ডিয়া। প্রামোদ মাধুশানকেও (১) ফেরান পান্ডিয়া। দাসুন হেমন্থ ১৩ রান না করলে নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ডটাও টপকে যেত শ্রীলঙ্কা। শেষ উইকেট মাথেশা পাথিরানাকে বিদায় করে ইনিংস শেষ করেন পান্ডিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )