1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা লিবারেল ইসলামিক জোটের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

পরিবেশ ঠিক থাকলে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ৬ দলের সমন্বয়ে গঠিত লিবারেল ইসলামিক জোট। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে বিশাল সমাবেশ থেকে এ ঘোষণা দেন জোটের শীর্ষ নেতারা।

আত্মপ্রকাশের পর এটিই জোটের প্রথম শোডাউন। এদিন দুপুরের পর থেকে মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা।

সমাবেশে নতুন নিবন্ধনপ্রাপ্ত বাংলাদেশ সুপ্রিম পার্টির নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোটের চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী সংলাপের মাধ্যমে নির্বাচনকালীন সরকার বিতর্কের অবসান ঘটিয়ে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানান।

জঙ্গিবাদ ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর চক্রান্ত রুখে দেয়ার আহবান জানিয়ে তিনি অর্থ পাচারকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। সমাবেশে জোটের নির্বাহী চেয়ারম্যান ও ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীসহ অন্য দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )