1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবীবের ইন্তেকাল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৩ জন দেখেছেন

ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহা. আহসান হাবীব ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ম্যাজিস্ট্রেট আহসান হাবীবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক এবং আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।

পৃথক শোকবার্তায় আইনমন্ত্রী ও সচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত  কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আহসান হাবীব স্যালিভারী গ্লান্ড ক্যান্সারে ভুগছিলেন। তিনি সর্বশেষ ২২ আগস্ট  স্ট্রোকজনিত কারণে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

বিচারক আহসান হাবীব বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪র্থ ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি ২০১০ সালের ১৭ জানুয়ারি রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতে সহকারী জজ হিসেবে যোগদান করেন। এরপর তিনি ময়মনসিংহে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যশোরে জেলা লিগ্যাল এইড অফিসার এবং সর্বশেষ ঢাকায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (পল্লী বিদ্যুৎ) হিসেবে কর্মরত ছিলেন।

তিনি রাজশাহী বিশ্ববিদালয়ের এলএলবি (অনার্স) ২০০০-২০০১ সেশনের (২৪ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

মৃত্যুকালে আহসান হাবীব স্ত্রী, দুই পুত্র, পিতা-মাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা সদরে। সেখানেই তার দাফন সম্পন্ন হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )