1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

নাটোর ৪ আসনের মনোনয়ন চূড়ান্ত হচ্ছে আজ; এগিয়ে মুক্তি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৯৮ জন দেখেছেন

নাটোর ৪ উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় নৌকার  প্রার্থী চূড়ান্ত হচ্ছে আজ সন্ধ্যায়। একক সুপারিশে নৌকার মনোনয়নে এগিয়ে নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক যুবমহিলা লীগের সাবেক সহ-সভাপতি কোহলি কুদ্দুস মুক্তি। 

দলীয় সূত্রে জানা যায়, নাটোর- ৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের টিকিট পেতে ১৭ প্রার্থী মনোনয়ন উত্তোলন করেছেন। মনোনয়ন উত্তোলনকারী অনেক আওয়ামী লীগ নেতাকেই চেনেন না সাধারণ কর্মীরা। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের এই আসনটি ধরে রাখতে সদ্য প্রয়াত সংসদ সদস্য বীরমুক্তি যোদ্ধা আব্দুল কুদ্দুসের মেয়ে কোহেলী কুদ্দুস মুক্তিকে একক মনোনীত প্রার্থী করার সুপারিশ করেছে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ।

দুই উপজেলা আওয়ামী লীগের সুপারিশ সঠিক বলে মত দিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরাও।

সম্প্রতি বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান এবং গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিনের স্বাক্ষরিত দুটি চিঠি কেন্দ্রীয় আওয়ামী লীগকে পাঠানো হয়েছে।
কেন্দ্রে পাঠানো উভয় চিঠিতে বলা হয়েছে, উপজেলা আওয়ামী লীগের সব নেতৃবৃন্দ, সব ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পরামর্শ যে, আসন্ন জাতীয় সংসদের উপ-নির্বাচনে কোহেলী কুদ্দুস মুক্তিকে মনোনয়ন দিলে নিশ্চিত জয়লাভ করা সম্ভব।
জানা গেছে, গত ৩০ আগস্ট এই আসন থেকে ৫ বারের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস মারা যান। জাতীয় সংসদ থেকে আসনটি শূন্য ঘোষণা করা হলে উপনির্বাচন তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১১ অক্টোবর আসনটির উপনির্বাচন  অনুষ্ঠিত হবে। আর এই আসনের নৌকা প্রতীকে ভোট করতে ইতিমধ্যে ১৭ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলেন, গুরুদাসপুর ও বড়াইগ্রামকে আওয়ামী লীগের ঘাঁটি করতে প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের ভূমিকা অন্যতম। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থাতেও আওয়ামী লীগের দুর্গ ভাঙতে পারেনি। আওয়ামী লীগ অধ্যুষিত আসনটিতে অনেকে প্রার্থী হতে চাচ্ছেন; তবে তাদের আমরা সাধারণ কর্মীরা কখনো মাঠে দেখিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )