1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

সেঞ্চুরি করেও কেন ‘ক্ষমা’ চাইলেন স্টোকস?

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৯ জন দেখেছেন

অবসর ভেঙে ফিরে অসাধারণ এক প্রত্যাবর্তনের গল্প লিখলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তৃতীয় ম্যাচেই খেললেন রেকর্ড গড়া এক ইনিংস। ইংলিশ ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহও এখন তার। আর রেকর্ড গড়তে গিয়ে ভেঙেছেন বন্ধু জেসন রয়ের সর্বোচ্চ রানের ইনিংসকে। স্টোকসের এমন দুর্দান্ত পারফর্মের দিনে ইংল্যান্ডও পেয়েছে বড় জয়।

জেসন রয়ের ১৮০ রানের রেকর্ড ভাঙায় ম্যাচ শেষে ড্রেসিংরুমে নাকি রয়ের কাছে ক্ষমাও চেয়েছেন স্টোকস! তবে উত্তরটা তিনি মজার ছলেই দিয়েছেন, ‘দীর্ঘদিন পর দলে ফিরে অবদান রাখতে পারায় ভালোই লাগছে। ওপরে (ড্রেসিংরুমে) জেসের (জেসন রয়) কাছে ক্ষমা চেয়েছি। সে বলেছে, দারুণ খেলেছ। আমি বলেছি, দুঃখিত। আমার মনে হয় না তার অতটা খারাপ লাগবে। নিজেরই সতীর্থ এটা গড়ায় তার খুশিই হওয়ার কথা।’

ইংল্যান্ডের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে যে রেকর্ড গড়েছেন সেটি ব্যাটিং চলাকালে জানাই ছিল না স্টোকসের, ‘লাউডস্পিকারে ঘোষণার আগপর্যন্ত আমি সত্যিই এটা জানতাম না। জানার পরের বলেই আউট হয়েছি।’

স্টোকস নিজেই বুঝতে পেরেছেন যে বিশ্বকাপের দলে তিনি থাকছেন, ‘অবশ্যই (বিশ্বকাপ খেলবেন নিশ্চিত ছিলেন)। আমার সঙ্গে হাঁটুর ব্যাপারে অনেকদিনই আলোচনা হচ্ছিল। আমি বলেছিলাম এটা যেন এখানেই ছেড়ে দেওয়া হয়। আমি জানতাম, আমি হয়ত এই ম্যাচগুলো খেলব এবং বিশ্বকাপেও খেলব। তবে এসব বলা অনেক সহজ, যেটা কি না আপনার চাপ কমিয়ে দেয়।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )