1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

পেলেকে ছাড়িয়ে গেলেন নেইমার, বড় জয় ব্রাজিলের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৭ জন দেখেছেন

ব্রাজিলের সর্বকালের সেরা গোল স্কোরার পেলেকে ছাড়িয়ে গেলেন তারকা ফুটবলার নেইমার। ঘরের মাঠে প্রায় ৫০ হাজার দর্শকের সামনে নতুন এই রেকর্ড গড়েন। নেইমার জুনিয়রের এমন অর্জনের অপেক্ষায় অবশ্য ছিল পুরো ফুটবল দুনিয়া।

পেলের রেকর্ড সমান ৭৭ গোল ছিল নেইমারের। তবে এই রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি। ম্যাচের ৬১ মিনিটে নিজের আন্তর্জাতিক ৭৮ গোল করে স্কোরশিটে নিজের নাম তোলেন এই সুপারস্টার। বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে এই গোলের মাধ্যমে কিংবদন্তি পেলেকে টপকে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হন নেইমার। তার জোড়া গোলে বলিভিয়ার বিপক্ষে ৫-১ গোলের জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের প্রথমার্ধে ঘরের মাঠে ম্যাচের ১৭ মিনিটেই গোলের সুযোগ এসেছিল নেইমারের সামনে। পেনাল্টি নিতে বরাবরই দক্ষ তিনি। তবে এবার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি।

পেনাল্টি মিসের পর অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। ২৪ মিনিটেই দেখা মিললো প্রথম গোলের। জটলার ভেতর থেকে পা ছুঁইয়ে বল জালে জড়ান রদ্রিগো। এরপর গোল না এলেও দাপট দেখিয়েছে ব্রাজিল। প্রথমার্ধের অন্তিম সময়ে ডি বক্সের বাইরে থেকে চার ডিফেন্ডারকে বোকা বানিয়ে একাই গোলমুখে এগিয়ে গিয়েছিলেন নেইমার। শটও ঠিকঠাক নিলেও আটকে যায় বলিভিয়ার গোলরক্ষকের হাতে।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৪৭ মিনিটে নেইমারের অ্যাসিস্টেই গোল করেন রাফিনহা। আর ৫৩ মিনিটে গোল করে দলকে ৩ শূন্য গোলে এগিয়ে দেন রদ্রিগো।

তবে ম্যাচের ৬১ মিনিটে আর সুযোগ হাতছাড়া করেননি নেইমার। ডি বক্সের ভেতর অনেকটা জটলার মধ্যেই রদ্রিগোর পা ঘুরে বল আসে তার সামনে। ফার্স্ট টাইম শটে গোল করে রেকর্ডবুকে নিজের নাম লেখান এই ব্রাজিলিয়ান তারকা।

ম্যাচের শেষের দিকে রাফিনহার পাস থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার। আর তাতে ৫-১ গোলে এগিয়ে যায় ব্রাজিল। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )