1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টির সম্ভাবনা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৭ জন দেখেছেন

বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে এশিয়া কাপের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। দিনভর বৃষ্টির সম্ভাবনা কলম্বোর আকাশে।ম্যাচের আগের দিন শুক্রবারও কলম্বো ছিল রোদ ঝলমলে। শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ-শ্রীলঙ্কার

আবহাওয়ার পূর্বাভাস বলছে, শনিবার বৃষ্টির পাশাপাশি ঝড়ের সম্ভাবনাও রয়েছে। ম্যাচ শুরুর সময় ৬০ শতাংশ রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সন্ধ্যায় সেটা বেড়ে দাঁড়াবে ৭৫ শতাংশে।

এমনটি হলে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনাও প্রবল। ওয়ানডে ম্যাচে ফলাফল আসতে হলে খেলা হতে হয় নূন্যতম ২০ ওভার করে। টানা বৃষ্টি থাকলে সেই সম্ভাবনাও ক্ষীণ হয়ে যাবে।

এশিয়া কাপে শুরুতে কেবল ফাইনালে ছিল রিজার্ভ ডে। পরে নিয়ম বদলে সুপার ফোরের কেবল ভারত-পাকিস্তান ম্যাচে রাখা হয় বাড়তি দিন। অর্থাৎ এক আসরে সবগুলো দল পাচ্ছে না সমান সুবিধা। এ নিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বৃষ্টিতে খেলা পণ্ড হলে পয়েন্ট ভাগাভাগি করা ছাড়া উপায় থাকবে না বাংলাদেশ-শ্রীলঙ্কার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )