1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

রুশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে যে শঙ্কা মির্জা ফখরুলের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবচেয়ে আশঙ্কার কথা, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যে বক্তব্য দিয়েছেন, তাতে একটা কথা স্পষ্ট হয়েছে, বাংলাদেশ বৃহৎ শক্তিগুলোর ন্যায্যতার লড়াইয়ে, তাদের ক্ষমতার প্রভাব বলয়ের একটা ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে চলেছে। এর জন্য দায়ী বর্তমান সরকার। তারা অবিবেচকের মতো দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলে বাংলাদেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।

শুক্রবার মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শুরুর আগে তিনি এ কথা বলেন। ঢাকা সফরে এসে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বক্তব্যে শঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল।

রুশ পররাষ্ট্রমন্ত্রী ২৪ ঘণ্টার সফরে ঢাকা এসেছেন। বৃহস্পতিবার রাতে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন।

মহিলা দলকে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা সংঘাত, গোলযোগ চাই না। দেশে অবাধ গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে চাই। এই দেশে কেউ নিরাপদ নয়। সরকারের পতন অনিবার্য।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন আমরাও চাই, সেটা নিরপেক্ষ নির্বাচন চাই। যেখানে সবাই যেন ভোট দিতে পারে। বর্তমান সরকারের আমলে আগে যে দুটি নির্বাচন হয়েছে, সেখানে মানুষের ভোটাধিকার ছিল না। তবে এই সরকারের অধীন কোনো নির্বাচন হবে না। এই সরকার নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রাখতে গণতন্ত্রকে ধ্বংস করেছে।

বিএনপি মহাসচিব বলেন, জিনিসপত্রের দাম এত বেড়েছে যে সংসার চালাতে তারা হিমশিম খাচ্ছেন। এ ছাড়া ডেঙ্গু মহামারি পর্যায়ে চলে গেছে। কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, এই সরকারের দুঃশাসন নারীদের অন্ধকারে ঠেলে দিয়েছে। মহিলা দলের নেতাকর্মীরা নানা জায়গায় নির্যাতনের শিকার হচ্ছেন।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, নারীরা এখন সবচেয়ে বেশি নির্যাতিত। নারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, এর বদলা নেওয়া হবে।

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। আরও বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, সহসভাপতি ইয়াসমিন হক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )