1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরানকে বরখাস্ত করা হয়েছে: আইনমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৬ জন দেখেছেন

আইনমন্ত্রী বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সরকারি পদে থেকে সরকার সম্পর্কে মিথ্যা কথা বলেছেন। গত তিন দিন ধরে অপেক্ষা করেছিলাম যে তিনি পদত্যাগ করবেন। কিন্তু পদত্যাগ না করায় তাকে বরখাস্ত করা হয়েছে।

আইনমন্ত্রী বলেছেন, “অফিস প্রধানের অনুমোদন নিয়ে সংবাদমাধ্যমে কথা বলতে হয়। তিনি সেই শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সরকারি পদে থেকে সরকার সম্পর্কে মিথ্যা কথা বলেছেন। তিনি এ নিয়ে অ্যাটর্নি জেনারেলকে জিজ্ঞাসা পর্যন্ত করেননি। এসব দোষে তিনি দোষী। এ নিয়ে গত তিন দিন ধরে অপেক্ষা করেছিলাম যে তিনি পদত্যাগ করবেন। কিন্তু পদত্যাগ না করায় তাকে বরখাস্ত করা হয়েছে।”

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নে আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান।

এদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

বৃহস্পতিবার জারি করা বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী এ অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়।

আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, “দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২–এর ৪ (১) অনুচ্ছেদ অনুসারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব এমরান আহম্মদ ভূঁইয়ার নিয়োগাদেশ জনস্বার্থে বাতিলক্রমে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।”

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )