1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

দুর্নীতিবাজ বিএনপির সঙ্গে জনগণ নেই : হানিফ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘সন্ত্রাসী ও দুর্নীতিবাজ বিএনপি-জামায়াত চক্রের সঙ্গে এ দেশের জনগণ নেই। এজন্যই তারা এখন বিদেশি প্রভুদের কাছে ধরনা দিচ্ছে।’

আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের মাঝে ট্যাবলেট বিতরণ, ক্যানসার, লিভার সিরোসিসসহ জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা, পল্লী উন্নয়ন ব্যাংকের আওতায় ক্ষুদ্রঋণের অর্থ প্রদান, কৃষকদের প্রণোদনা হিসেবে গ্রীষ্মকালীন সময়ের পিয়াজ ও মাসকালাইয়ের বীজ এবং সার বিনামূল্যে বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিদেশি প্রভুরা এদেশের ক্ষমতার পরিবর্তন করতে পারবে না। কারণ, এদেশের ক্ষমতার মালিক জনগণ। তাই জনগণ যতদিন চাইবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ততদিন ক্ষমতায় থাকবেন।

পরে হানিফ কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তৈয়ব বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মাহবুব উল আলম হানিফ বলেন, এ দেশে মুসলিম ধর্মের মানুষের জন্য সব চেয়ে বেশি কাজ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনিই প্রথম ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা সহ ব্যাপক কাজ করেছেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে দেশে ৫৬০টি মডেল মসজিদ, কওমী মাদ্রাসাকে সরকারীকরণসহ মসজিদ ভিত্তিক ইসলামী সাংস্কৃতিক চর্চা কেন্দ্র স্থাপনসহ ব্যাপক উন্নয়ন করেছেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মারা গেলে তার বিচার করা হবে মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যারা নিজ দলের প্রতিষ্ঠাতার হত্যার বিচার করে নাই তাদের কাছে কোন ব্যক্তির বিচার পাওয়ার কোনো সুযোগ নাই।

পরে বিকালে মাহবুব উল আলম হানিফ কুষ্টিয়া সরকারি কলেজে নবনির্মিত নতুন ১০তলা ভবনের উদ্বোধন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )