1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার

জামালের চোখে দুই দলের সমান সুযোগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ জন দেখেছেন

ক্রিকেটের প্রতিশোধ ফুটবলে নিতে চান আফগানরা

 

বাংলাদেশ-আফগানিস্তান প্রীতি ম্যাচ, বিকাল ৫টা

 

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আজ শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। আজকের ম্যাচে দুই দলের জয়ের চান্স আছে বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। ৩ সেপ্টেম্বর হওয়া সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ একাধিক সুযোগ পেয়েছিল। একটাও কাজে লাগেনি। বাংলাদেশের ফরোয়ার্ড লাইন গোল মিস করে দলকে বঞ্চিত করেছে। এমন সুযোগ পাওয়া কঠিন।

বাংলাদেশ দল ভালো খেলে সুযোগ আদায় করে নিলেও নিজেরাই ব্যর্থ হয়েছেন। এসব দেখে দর্শক হতাশ। র‍্যাংকিংয়ে অনেক ওপরে থাকা দেশের বিপক্ষে লড়াইটা করেও জয় না পাওয়ায় বঞ্চিতই মনে হচ্ছে, তাই এবার জয় নিয়ে মাঠ ছাড়তে চায় বাংলাদেশ। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনও দলে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরাকে ডেকে নিয়ে জানিয়ে দিয়েছেন জয়ের জন্য খেলতে হবে। ক্লোজ ম্যাচে পিছিয়ে গেলে তো হবে না। জামাল ভুঁইয়ারাও সেই মেসেজ পেয়েছেন কোচের কাছে। সাফে ভালো খেলাটাকে বাড়তি প্রেরণা মনে করছেন। আর শেষ ম্যাচে ফাইট করে উজ্জীবিত হচ্ছেন। অধিনায়ক জামাল ভুঁইয়া কাল বিকালে অনুশীলন শেষে জানালেন আফগানিস্তানের বিপক্ষে আজ যে ম্যাচটা হবে সেটি ফিফটি ফিফটি। সহজ কথায় দুই দলের সুযোগ আছে ম্যাচ জেতার।

জানা গেছে প্রথম ম্যাচের একাদশই আজ শেষ ম্যাচে নামবে। কোচ হ্যাভিয়ের কোনো পরিবর্তন আনছেন না। তরুণ ফুটবলার শেখ মোরসালিনও নাকি থাকবেন একাদশে। এই মোরসালিন সাফের সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে একাদশে নেমে প্রথম সুযোগেই বাইরে মেরেছেন। মোরসালিন আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েও গোল করতে পারেননি। গোলরক্ষককে একা পেয়েও জালে রাখতে পারেননি বল। তার পরও কারা ক্লাব লিগে স্ট্রাইকিং পজিশনে খেলেন বিশেষ করে সুমন রেজা দলে থাকার পরও তাকে নামাচ্ছেন না কোচ।

 

আবার সেই মোরসালিনকেই একাদশে রাখছেন, মোরসালিন স্ট্রাইকার না, মাঝমাঠের ফুটবলার। তাকে দিয়ে স্ট্রাইকারের দায়িত্ব পালন করানো হচ্ছে, এ যেন কিলিয়ে কাঁঠাল পাকাতে চাইছেন কোচ। অন্য কাউকে দিয়ে চেষ্টা করছেন না। একাদশ চূড়ান্ত করবেন আজ সকালে টিম মিটিংয়ের পর। ম্যানেজার আমের খান জানিয়েছেন মনে হচ্ছে আগের ম্যাচের একাদশ নামবে। কোচ কিছু জানায়নি। আজকে দুপুরের আগেই একাদশ চূড়ান্ত হবে।

আফগানিস্তানও জয়ের কথা জানিয়েছে। তাদের দলের সূত্রে জানা গেছে ক্রিকেটে সেদিন বাংলাদেশের কাছে আফগানিস্তান হেরেছিল বলে ফুটবলে একটা জয় নিয়ে ফিরতে চায়। ক্রিকেটের প্রতিশোধ ফুটবলে নিতে চান আফগানরা। কিন্তু এ কথাটা তারা প্রকাশ্যে বলতে রাজি না। প্রথম খেলায় আফগানিস্তান তাদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। আজ কঠিন লড়াই করতে মরিয়া। এরই মধ্যে আরও চার জন ফুটবলার ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন। বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ম্যাচ দেখে আফগান দুই ফুটবলারকে ঢাকায় খেলার প্রস্তাব দেওয়া হয়েছে হলে তাদের দলের সূত্রে জানা গেছে। দেড় হাজার ডলার বেতনে প্রস্তাব পেয়েছেন মাহবুব হানিফিরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )