1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ এখন পাকিস্তান। ২০১৯ বিশ্বকাপের পর প্রথমবারের মতো ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে লড়তে যাচ্ছে তারা।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, একদিনের ক্রিকেটে সবশেষ পাঁচ দেখায় চারবারই জিতেছে বাংলাদেশ। ফলে এই ম্যাচে পাকিস্তানের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। যদিও ঘরের মাঠে খেলবে তারা। যেখানে হোম কন্ডিশন ও নিজস্ব সমর্থকদের সমর্থন পাবেন বাবর আজমরা।

তবে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ। যদিও এই মহারণে তারা পাচ্ছে না ইনফর্ম ব্যাটার নাজমুল হোসেন শান্তকে। ইনজুরির কারণে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই থেকে ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে দলে ঢুকবেন স্টাইলিশ ব্যাটার লিটন দাস। জ্বর থেকে সেরে উঠে ইতোমধ্যে দেশ থেকে উড়ে গিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

ভীষণ স্নায়ুচাপ নিয়ে গত রোববার গাদ্দাফি স্টেডিয়ামেই আফগানিস্তানকে উড়িয়ে সুপার ফোরে উঠেছে বাংলাদেশ। এই অভিজ্ঞতা কাজে লাগবে পাকিস্তানের বিপক্ষে। এবারের টুর্নামেন্টে দারুণ ফর্মে আছেন টাইগার বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আফগানদের বিপক্ষে ৩ উইকেট নিয়েছেন তিনি। রিদমে থাকলে পাক ব্যাটাররাও তার বিপক্ষে খেলতে হিমশিম খেতে পারেন।

 

শরিফুলের সঙ্গে পেস আক্রমণ সামলাবেন গতিতারকা তাসকিন আহমেদ ও হাছান মাহমুদ। গত ম্যাচে ওপেনিংয়ে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন মেহেদী হাসান মিরাজ। ফলে এদিনও ইনিংসের গোড়াপত্তন করতে পারেন তিনি।

আগের ম্যাচে মিরাজের সঙ্গে ভালো সূচনা এনে দিয়েছিলেন নাইম শেখ। ফলে দলে টিকে যেতে পারেন তিনি। সেক্ষেত্রে ওয়ানডাউনে নামবেন লিটন। চার নম্বরে নামবেন সাকিব আল হাসান। পাঁচে ও ছয়ে যথারীতি ব্যাট করবেন তাওহিদ হৃদয় এবং মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। দলের হয়ে স্পিন আক্রমণ সামলাবেন সাকিব। তাকে সঙ্গ দেবেন মিরাজ।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ

নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামিম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )