1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

সুপার ফোরে যেতে আফগানিস্তানকে ৩৭.১ ওভারে করতে হবে ২৯২

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৬ জন দেখেছেন

এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২৯২ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে এ রান তোলে দাসুন শানাকার দল। তবে এশিয়া কাপের সুপার ফোরে যেতে আফগানিস্তানকে এই রান টপকাতে হবে ৩৭.১ ওভারের মধ্যে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। দুই ওপেনার পাথুম নিশাঙ্কা আর দিমুথ করুনারত্নে শুরুটা ভালোই করেন। ৬২ বলের উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৬৩ রান।

এরপর হঠাৎ ঝড় তোলেন আফগান পেসার গুলবাদিন নাইব। ৩৫ বলে ৩২ করা করুনারত্নেকে ফিরিয়ে জুটি ভাঙেন। ৪০ বলে ৪১ রানে ফেরেন নিশাঙ্কাও। এরপর সাদিরা সামারাবিক্রমাকে (৩) সাজঘরে ফিরিয়ে লঙ্কানদের বড় ধাক্কা দেন গুলবাদিন। পরে অবশ্য দলের হাল ধরেন কুশল মেন্ডিস। রান আউটের শিকার হয়ে ফেরার আগে ৮৪ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৯২ রান করেন তিনি।

তবে অষ্টম উইকেট জুটিতে ৬৪ রান যোগ করে দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যান দুনিথ ভেলালাগে ও মাহিশ থিকশানা। ৩৯ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন ভেলালাগে। শেষ বলে আউট হওয়ার আগে ২৪ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন থিকশানা।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন গুলবাদিন নাইব।

সুপার ফোরে ওঠার পথে শ্রীলঙ্কা কিছুটা সুবিধাজনক অবস্থানে। তবে কাগজে কলমে আশা বেঁচে রয়েছে আফগানিস্তানেরও। শ্রীলঙ্কা দেওয়া লক্ষ্য আফগানিস্তানকে তাড়া করতে হবে ৩৭.১ ওভারের মধ্যে। তাহলেই তারা সুপার ফোরে উঠতে পারবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )