1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বাঁচা মরার ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

এশিয়া কাপে ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে কোয়ালিফাই করার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে শ্রীলঙ্কা। সুপার ফোর নিশ্চিতে ম্যাচটি দু’দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গলবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বিকাল সাড়ে ৩টায়।

এশিয়া কাপের সুপার ফোরের চার দলের মাঝে তিন দলের অবস্থান নিশ্চিত। পরিস্থিতি অনুযায়ী, ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে আসরের বড় দুই দল পাকিস্তান এবং ভারত। ‘এ’ গ্রুপ থেকে অবশ্য এতো সহজেই নিষ্পত্তি হচ্ছে না ঘটনার। আজ গ্রুপের শেষ ম্যাচের আগেও আছে লম্বা সমীকরণের মারপ্যাঁচ।

শ্রীলঙ্কা আজকের ম্যাচটিতে জয় কিংবা অল্প ব্যবধানে হারলেও শেষ চারে চলে যাবে। যেহেতু তারা আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে। আর আফগানদের জন্য জয়ের পাশপাশি সমীকরণও মেলাতে হবে।

আফগানদের সামনে সমীকরণটা এমন যে, শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে যে লক্ষ্য দিবে আফগানিস্তানকে সেটি ৩৫ ওভারের মধ্যে করতে হবে। আর যদি লঙ্কানরা ৩০০ রান বা তার বেশি করে তাহলে ৩৫-৩৮ ওভারের মধ্যে করলেও চলবে। যদি সেটি করতে ব্যর্থ হয় হাশমতউল্লাহ শাহিদীর দল তাহলে জয় পেলেও শেষ চারে তারা যেতে পারবে না।

অপরদিকে আফগানিস্তান প্রথমে ব্যাটিংয়ে নেমে যত রানই করবে, শ্রীলঙ্কাকে কমপক্ষে ৬০-৭০ রান আগে আটকে রাখতে হবে। তাহলে রানরেট এবং পয়েন্ট ব্যবধানে এগিয়ে শেষ চার নিশ্চিত হবে রশিদ-নবিদের। এছাড়া এই সমীকরণের বাইরে গিয়ে দলটি জয় পেলেও শেষ চারে যাবে দাসুন শানাকার দল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )