1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা এআই যুগে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে, সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের হযরত খানজাহান আলী (রহ.)-এর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে সালাহউদ্দিন, নতুন ভূমিকায় আশরাফুল জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল উপহার রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ ব্রাজিলে মনোরেলের ধাক্কায় সড়কে ছিটকে পড়ল ক্রেনের অংশ, অল্পের জন্য রক্ষা যানবাহন মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলার ষড়যন্ত্র চূড়ান্ত পর্যায়ে, ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে বিনিয়োগ ও বাণিজ্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে সমঝোতার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীর বিএনপি নেতা চাঁদের রিমান্ড ও জামিন নামঞ্জুর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৪ জন দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় গ্রেফতার রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদের রিমান্ড ও জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাশিদুল আমিনের আদালতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁদকে তোলার পর বিচারক এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) কিশোরগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর মোবারক হোসেন ৭ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলত-৫ এর বিচারক রাশিদুল আমিন রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন দ্রুত বিচার ট্রাইবুন্যাল আদালতের এপিপি এডভোকেট আতিকুল হক বুলবুল। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা বিএনপির সহসভাপতি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীনসহ অন্যরা।

গত সোমবার বেলা সাড়ে ১১টার চাঁদকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক রাশিদুল আমিনের আদালতে তোলা হলে তাকে এ শ্যোন এ্যারেস্ট দেখানো হয়। এর আগে রবিবার সন্ধ্যায় তাকে রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়।

গত ২৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু সাঈদ চাঁদের নামে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )