1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

পাঁচ ওভারেই তিনটি ক্যাচ ছাড়ল রোহিত-কোহলিরা!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১ জন দেখেছেন

এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে কোনো ফল আসেনি। বৃষ্টিতে ভেস্তে যাওয়া সেই ম্যাচে ভারতকে অন্তত আশাহতও হতে হয়নি। কারণ তাদের পরবর্তী প্রতিপক্ষ নেপাল। আজকে নেপালের বিপক্ষে খেলতে নেমে একটু দৃষ্টিকটু নজিরই গড়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।

সোমবার নেপালের বিরুদ্ধে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে খেলতে নামে ভারত। সেই ম্যাচের পাঁচ ওভার গড়াতে না গড়াতেই তিন-তিনটি ক্যাচ ফেলল রোহিত-কোহলিরা। ফলে ভারতীয় ক্রিকেট সমর্থকদের অনেকেই চটে আছেন।

যশপ্রীত বুমরার জায়গায় এ দিন দলে এসেছেন মোহাম্মদ শামি। তিনিই প্রথম ওভার বল করতে এসেছিলেন। ষষ্ঠ বলে তাঁর ক্যাচ ফেলেন শ্রেয়াস আইয়ার। অফস্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়েছিলেন কুশল ভুর্তেল। প্রথম স্লিপে ক্যাচ গিয়েছিল। শ্রেয়াস বলের গতিপথই বুঝতে পারেননি। ডান হাত বাড়ালেও বল তালুবন্দি করতে পারেননি।

দ্বিতীয় ওভারের প্রথম বলেও একই দৃশ্য। এ বার ক্যাচ ফেলে দেন খোদ বিরাট কোহলি, যিনি দলের অন্যতম সেরা ফিল্ডার হিসাবে পরিচিত। মোহাম্মদ সিরা‌জের বলে কভারের দিকে শট খেলেছিলেন আসিফ শেখ। কোহলি ১০০ বারে ৯৯ বারই এই ক্যাচ নেবেন। কিন্তু সোমবার বল তার হাতে জমা হয়েও ফস্কে বেরিয়ে গেল।

তৃতীয় ক্যাচটি ফেললেন ঈশান কিষান। এ বারও শামির বলে। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে লেগসাইডের সামান্য বাইরে বল করেছিলেন শামি। ভুর্তেলের ব্যাটে লেগে বল গিয়েছিল উইকেটকিপারের দিকে। হালকা মনোভাব নিয়ে ক্যাচ ধরতে গিয়েছিলেন কিশন। বল তার বগলের তলা দিয়ে গলে চার হয়ে যায়।

প্রথম পাঁচ ওভারে ভারতের এ রকম হতাশাজনক ফিল্ডিং দেখে বিরক্ত ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ধারাভাষ্য দিতে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, ‘ভারতের ফিল্ডিং কোচ তিনি গোসল করতে গিয়েছেন?’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )