1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম

অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌপ্রধান নাজমুল হাসান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান এডমিরাল হিসেবে পদোন্নতি পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে রোববার গণভবনে ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেফট্যানেন্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান নৌবাহিনী প্রধানকে এডমিরাল র‌্যাংক ব্যাচ পরিয়ে দেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন।
নাজমুল হাসান চলতি বছরের ২৪ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আইএসপিআর জানায়, ১৯৮৬ সালের ১ জুলাই তিনি নৌবাহিনীতে কমিশন লাভ করেন। দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব সামলেছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )