1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার

বাংলাদেশ কী সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে?

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪ জন দেখেছেন

আফগানিস্তানের সাথে হারলে বাংলাদেশ এশিয়া কাপ থেকে ছিটকে যেত নিশ্চিত। তাহলে লাহোর থেকেই সাকিবদের ঢাকার বিমান ধরতে হতো। আর কম ব্যবধানের জয় পেলেও পরের রাউন্ড সুপার ফোর থাকতো অনেকটা অনিশ্চিত।

 

তবে আফগানদের ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডের দ্বারপ্রান্তেই পৌঁছে গেছে বাংলাদেশ।

হিসেব বলছে কোনো অলৌকিক ঘটনা না ঘটলে টাইগাররা আজই মূলত সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে।

শ্রীলঙ্কার কাছে বড় হারের কারণে নেট রানরেটে বেশ পিছিয়ে পড়েছিল সাকিব আল হাসানের দল। কিন্তু ৮৯ রানের বড় জয়ের ফলে নেট রানরেটেও বড় লাফ দিয়েছে টাইগাররা। সেই লাফে কার্যত সুপার ফোরে উঠেই গেছে বাংলাদেশ।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনেও তেমনটাই বলা হয়েছে।

৫ সেপ্টেম্বর আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলের ব্যবধান যাইহোক বাংলাদেশ অনেকটা নিরাপদ অবস্থানেই আছে। শ্রীলঙ্কা কম ব্যবধানে হারলেও তারাই যাবে পরের রাউন্ডে, বাদ পড়বে আফগানিস্তান। আর আফগানরা যদি অবিশ্বাস্য রকম বড় ব্যবধানে জয় পায় তবে বাদ পড়বে শ্রীলঙ্কা।

আফগানদের সেই বড় ব্যবধানে জয় পাওয়াটা একেবারে অবিশ্বাস্য প্রায়। তবুও পাঁচ তারিখের ম্যাচের পরই আনুষ্ঠানিকভাবে জানা যাবে সুপার ফোরে‌ ‌‘গ্রুপ বি’ থেকে যাচ্ছে কোন দুই দল। তাই চূড়ান্ত ফল জানতে টাইগার ভক্তদের পাঁচ তারিখের ম্যাচেও চোখ রাখতে হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )