1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

মিরাজ-শান্তর সেঞ্চুরিতে বড় সংগ্রহ টাইগারদের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৫ জন দেখেছেন

এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৩৩৪ রান করেছে বাংলাদেশ। জয়ের জন্য আফগানিস্তানকে করতে হবে ৩৩৫ রান।

রবিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেটে ৩৩৪ রান তুলে বাংলাদেশ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিলেন দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজ। তবে মাত্র ৩ রানের ব্যবধানে নাঈম ও তিনে নামা তাওহিদ হৃদয় ফিরে গেলে চাপে পড়ে যায় টাইগাররা। তবে আফগান চাপ সামলে হাল ধরেন মিরাজ ও নাজমুল হোসেন শান্ত।

দু’জনে মিলে ইনিংস গড়তে শুরু করেন। ১১৫ বলে বাংলাদেশের স্কোর তিন অংক স্পর্শ করে। ৬৬ বলে ফিফটি তুলে নেন মিরাজ। অন্যদিকে, শান্ত দারুণ ব্যাটিংয়ে ৫৭ বলে ফিফটি পূরণ করেন। আফগান বোলারদের হতাশ করে জুটি ছাড়িয়ে যায় একশ।

একপর্যায়ে দুজনেই তুলে নেন সেঞ্চুরি। ১১৫ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মিরাজ। পরে তিনি রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ১১৯ বলে ৭ চার ৩ ছক্কায় ১১২ রানে। অন্যদিকে, নাজমুল হোসেন শান্ত তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ১০১ বলে ৯ চার ২ ছক্কায়। এই টপ অর্ডার ব্যাটার ১০৪ রানে থামেন রানআউটের শিকার হয়ে।

দু’জনের তৃতীয় উইকেট জুটিতে এসেছিল ১৯০ বলে ১৯৪* রান। মুশফিকুর রহিম দুঃখজনকভাবে রানআউট হওয়ার আগে করেন ১৫ বলে ১ চার ১ ছক্কায় ২৫ রান। আরও একটি রানআউটের শিকার অভিষিক্ত শামীম পাটোয়ারী। ৬ বলে ১১ রান করে ইনিংসটাকে বড় করতে পারেননি। শেষদিকে অধিনায়ক সাকিব আল হাসানের ১৮ বলে অপরাজিত ৩২ রান করেন।

আফগানদের পক্ষে দুটি উইকেট নেন মুজিব ও গুলবাদিন নাঈব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )