1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

মিরাজ-শান্তর ফিফটিতে ছুটছে টাইগাররা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিলেন দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজ। তবে মাত্র ৩ রানের ব্যবধানে নাঈম ও তিনে নামা তাওহিদ হৃদয় ফিরে গেলে চাপে পড়ে যায় টাইগাররা।

তবে আফগান চাপ সামলে হাল ধরেন মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। এরইমধ্যে ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে ফিফটি তুলে নিয়েছেন মিরাজ। ব্যাক টু ব্যাক ফিফটিতে তুলে নিয়েছেন শান্ত।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭১ রান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম পাওয়ার প্লের শেষ বলে ছন্দপতন হয় নাঈম শেখের। মুজিব উর রহমানের বলে বোল্ড হওয়ার আগে ৩২ বলে ৫ চারে ২৮ রান করেন বাঁহাতি ওপেনার নাঈম। পরের ওভারেই তিনে নামা তাওহিদ হৃদয় রানের খাতা খোলার আগেই ফেরেন সাজঘরে। গুলবাদিন নায়িবের বলে স্লিপে ইব্রাহীম জাদরানকে ক্যাচ দেন তিনি।

এশিয়া কাপের প্রথম ম্যাচে হেরে খাদের কিনারায় পৌঁছে গেছে বাংলাদেশ। আজ আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি হয়ে গেছে বাঁচা-মরার লড়াই। আফগানিস্তানের বিপক্ষে আজ জিততেই হবে। হারলেই এশিয়া কাপ শেষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )