1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা এআই যুগে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে, সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের হযরত খানজাহান আলী (রহ.)-এর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে সালাহউদ্দিন, নতুন ভূমিকায় আশরাফুল জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল উপহার রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ ব্রাজিলে মনোরেলের ধাক্কায় সড়কে ছিটকে পড়ল ক্রেনের অংশ, অল্পের জন্য রক্ষা যানবাহন মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলার ষড়যন্ত্র চূড়ান্ত পর্যায়ে, ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে বিনিয়োগ ও বাণিজ্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে সমঝোতার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছোট বোনকে বাঁচিয়ে ট্রাকের ধাক্কায় আহত জাবি ছাত্রী সৃজনীর মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রী ফাবিহা আফিফা সৃজনী ট্রাকের ধাক্কায় আহত হয়ে লাইফসাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ রবিবার  রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। সৃজনী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের (৫০ ব্যাচ) ছাত্রী ছিলেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের শিক্ষক মো. রনি হোসাইন।

তিনি বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল থেকে আমাদের এই খবরটি জনানো হয়েছে। আমরা এখন সেখানে যাচ্ছি।’

এর আগে গত ১ সেপ্টেম্বর বিকালে পূর্বাচল থেকে রাজধানীর ৩০০ ফুট এলাকায় যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় পড়ে যান তিনি। এরপর সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সৃজনীর সহপাঠীরা জানান, ৩০০ ফুট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে নামার পর পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক আসতে দেখে সৃজনী পরিস্থিতি আঁচ করতে পেরে দ্রুত ছোট বোনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কিন্তু নিজে সরে যেতে পারেননি। ট্রাকের ধাক্কায় রাস্তা থেকে ছিটকে যান সৃজনী। এতে মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হতে দেখে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় একটি অপারেশনের মাধ্যমে সৃজনীর মাথায় স্কাল খুলে মাইনাস ৮০ ডিগ্রি তাপমাত্রায় ফ্রিজিং করা হয়। তারপরও তাকে বাঁচানো গেল না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )