1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের সম্ভাব্য একাদশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫২ জন দেখেছেন

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। এতে টুর্নামেন্টে ব্যাকফুটে রয়েছে টাইগাররা। এই সুযোগে তাদের আরও চেপে ধরতে চাচ্ছে আফগানিস্তান। সেই লক্ষ্য নিয়ে রোববার (৩ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে লাল-সবুজ জার্সিধারীদের মুখোমুখি হচ্ছে আফগানরা।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়, এই ম্যাচে জিতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের শুভসূচনা করতে চায় আফগানিস্তান। সেই উদ্দেশে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চাচ্ছে তারা। এবারের আসরে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ৬ দল। মাত্র ৪ দিন আগে টুর্নামেন্ট শুরু হয়েছে। এরই মধ্যে নানা সমীকরণ তথা হিসাব-নিকাশ কষা আরম্ভ হয়ে গেছে।

এখন পর্যন্ত সবার চোখ রয়েছে ভারত-পাকিস্তান মহারণে। তবে আফগান-টাইগার ম্যাচও ক্রিকেটপ্রেমীদের রসদ জোগাচ্ছে। কারণ, এই ম্যাচে যে দল জিতবে, তারাই সুপার ফোরের পথে অনেকটা এগিয়ে যাবে। সম্প্রতি শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছে আফগানিস্তান। এতে পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছে তারা। তবে লম্বা সময় ধরে লঙ্কান কন্ডিশনে থাকার সুবিধা নিতে চায় আফগানরা।

সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন হার্ডহিটার ওপেনার রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান ও রহমত শাহরা। ইনজুরি থেকে সেরে উঠেছেন মিডলঅর্ডার নাজিবুল্লাহ জাদরান। বল হাতে ফর্মের তুঙ্গে আছেন রশিদ খান, মুজিব-উর-রহমান ও ফজলহক ফারুকি। কিছুদিন আগে বাংলাদেশকে ঘরের মাঠে সিরিজ হারিয়েছে আফগানিস্তান। সবমিলিয়ে আত্মবিশ্বাস নিয়ে টাইগারদের মোকাবিলা করবে তারা।

আফগানিস্তান সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান/ রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব/ আব্দুল রহমান, রশিদ খান, মুজিব-উর-রহমান ও ফজল হক ফারুকি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )