1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

পাকিস্তানকে ২৬৭ রানের টার্গেট দিল ভারত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৯ জন দেখেছেন

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২৬৭ রানের টার্গেট দিয়েছে ভারত। বল হাতে পাকিস্তানের হয়ে রীতিমতো তোপ দেগেছেন শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় ভারত। ওপেনার রোহিত শর্মা ও তিনে নামা বিরাট কোহলিকে হারিয়ে অনেকটা ছন্নছাড়া হয়ে পড়ে টিম ইন্ডিয়া। আরেক ওপেনার শুভমন গিলও শেষ পর্যন্ত হাল ধরতে পারেননি। চারে নামা শ্রেয়াস আইয়ারও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন।

তবে পাঁচে নামা ঈশান কিষান হার্দিক পান্ডিয়ার সাথে শতক পেরোনো (১৪১ বলে ১৩৮ রানের পার্টনারশিপ) জুটি গড়ে ভারতকে নিয়ে যান সম্মানজনক সংগ্রহের পথে। ৮১ বলে ৮২ রান করে হারিস রউফের শিকার হয়ে সাজঘরে ফেরেন ঈশান। আর হার্দিক শেষ পর্যন্ত থেমেছেন ৯০ বলে ৮৭ রানে।

পাকিস্তানের হয়ে একাই চার উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। তাকে যোগ্য সঙ্গ দিয়ে আরেক পেসার হারিস রউফ নিয়েছেন তিন উইকেট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )