1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম

জালে আটকে পড়া অজগর অবমুক্ত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৬ জন দেখেছেন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মাইজপাড়ায় একটি পুকুরে জালে আটকে পড়া ইন্ডিয়ান পাইথন প্রজাতির অজগর সাপ চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করেছেন বন কর্মকর্তারা। শনিবার সকাল ১১টার দিকে অজগরটি অবমুক্ত করা হয় বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন।

তিনি জানান, শুক্রবার রাতে বড়হাতিয়া ইউনিয়নের মাইজপাড়া এলাকায় একটি পুকুরে মাছ ধরার জালে আটকে যায় প্রায় ছয় ফুট দৈর্ঘ্যের অজগরটি। স্থানীয়রা বন কর্মকর্তাদের বিষয়টি জানালে তারা অজগরটি উদ্ধার করেন। পরে শনিবার সেটা বনে ছেড়ে দেয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )