1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা এআই যুগে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে, সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের হযরত খানজাহান আলী (রহ.)-এর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে সালাহউদ্দিন, নতুন ভূমিকায় আশরাফুল জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল উপহার রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ ব্রাজিলে মনোরেলের ধাক্কায় সড়কে ছিটকে পড়ল ক্রেনের অংশ, অল্পের জন্য রক্ষা যানবাহন মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলার ষড়যন্ত্র চূড়ান্ত পর্যায়ে, ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে বিনিয়োগ ও বাণিজ্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে সমঝোতার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুরে বেতার শিল্পীদের মানববন্ধন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

বাংলাদেশ বেতারের সকল স্তরের শিল্পীদের সম্মানী বৃদ্ধি ও প্রাপ্ত সম্মানীর শতকরা ১০ ভাগ উৎস কর প্রথা বাতিলের দাবিতে রংপুরে মানববন্ধন-সমাবেশ করেছে শিল্পী সমাজ। শনিবার টাউন হলের সামনে বেতার শিল্পী স্বার্থ সংরক্ষণ কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এতে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিপ্লব প্রসাদ। বক্তব্য রাখেন বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক লেখক মনোয়ারা বেগম, সাংস্কৃতিক সংগঠক ডা. মফিজুল ইসলাম মান্টু, সংগীত শিল্পী নজরুল ইসলাম চাঁদ, রনজিত রায়, সুবল মহন্ত, সুনীল রায়, কবি মনজিল মুরাদ লাভলুসহ অন্যরা।

বক্তারা বলেন, বেতার শিল্পীদের যে সম্মানী দেওয়া হয় তা খুবই নগন্য। এ থেকে যদি শতকরা ১০ ভাগ উৎস কর কর্তন করা হয়, তাহলে শিল্পীরা যে সম্মানী পাবে তা কোনভাবে সম্মানজনক হবে না। এতে করে বেতার থেকে শিল্পীরা মুখ ফিরিয়ে নেবে। তাই বেতারের প্রতি শিল্পীদের আগ্রহ বাড়াতে তাদের সম্মানী বৃদ্ধিসহ উৎসে কর কর্তনের প্রথা অবিলম্বে বাতিল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )