1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম

নদীতে নেমে নিখোঁজ, একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

বন্ধুদের সঙ্গে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর যতন রায় নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে দিনাজপুরের খানসামা উপজেলায় আত্রাই নদীর বাদলাঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

এর আগে, শুক্রবার দুপুরে যতন রায় তার ১১ জন বন্ধুসহ খানসামার জয়গঞ্জের শালবন নামকস্থানে আত্রাই নদীতে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে যতন রায় নদীর মধ্যে তলিয়ে নিখোঁজ হয়। মৃত যতন রায় (১৭) নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নটখানার বালাপাড়া গ্রামের কান্দু রায়ের ছেলে।

স্থানীয়রা ও স্থানীয় ইউপি সদস্য পীযূষ জানান, শুক্রবার দুপুরে যতন রায় তার ১১ জন বন্ধুসহ খানসামা উপজেলার জয়গঞ্জের শালবন নামকস্থানে এসে আত্রাই নদীতে গোসলে নামে। একপর্যায়ে যতন রায় নদীর পানিতে তলিয়ে যায়। বন্ধুরা তাকে নদীতে অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে এলাকাবাসীর সহযোগিতা নেয়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে খোঁজাখুঁজি করে তারাও ব্যর্থ হন। এরপর তারা রংপুরের ডুবুরি দলকে খবর দেন। তারা ঘটনাস্থলে এসে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান করে ব্যর্থ হন। সন্ধ্যা হওয়ায় রংপুরের ডুবুরি দল তাদের কার্যক্রম স্থগিত করেন। এরপর শনিবার সকালে তার মরদেহ ভেসে ওঠে।

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত অফিসার মো. নজরুল ইসলাম জানান, শুক্রবার খবর পেয়ে অভিযান চালানো হয়। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি। এরপর রংপুরের ডুবুরি দল ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যা হয়ে গেলে কাজ স্থগিত করা হয়। পরে শনিবার সকালে যতনের মরদেহটি ভেসে ওঠে। মরদেহটি উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, এলাকাবাসীকে উদ্বুদ্ধ করে পুলিশ বাহিনীর উপস্থিতিতে রাতভর উদ্ধার অভিযান অব্যাহত থাকে। পরে শনিবার সকালে যতনের মরদেহ নদীতে ভেসে ওঠে। ফায়ার সার্ভিস আমাদের কাছে মরদেহ হস্তান্তর করলে আমরা পরিবারের কাছে হস্তান্তর করেছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )