1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

পাকিস্তানের পেস অ্যাটাক সামলাতে প্রস্তুত কোহলি!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

চার বছর পর আগামীকাল ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। আর পাকিস্তানকে পেলেই জ্বলে ওঠেন বিরাট কোহলি। ১৩ ওয়ানডেতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৫৩৬ রান করেছেন তিনি। বরাবরের মতো কালও মহারণে নজর থাকবে তার দিকে। তবে এর আগে পাকিস্তানের বোলিং লাইনআপ নিয়ে সতর্ক থাকার ইঙ্গিত দিলেন ডানহাতি এই ব্যাটার।

কারনটাও বেশ যৌক্তিক। এশিয়া কাপে নেপালের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়েছেন পাকিস্তানের পেসাররা। তাই শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহদের মোকাবেলা করতে মাঠে নিজের সেরাটা নিয়েই আসতে হবে বলে জানালেন কোহলি।

কোহলি বলেন, ‘আমি মনে করি বোলিং বিভাগ তাদের শক্তি। এবং তাদের বেশ কয়েকজন ইম্প্যাক্টফুল বোলার রয়েছে যারা যে কোনো সময় তাদের দক্ষতায় ম্যাচের মোড় ঘুরে দিতে পারেন। তাই তাদের মোকাবেলা করার জন্য নিজের সেরাটা উজাড় করে দিতে হবে।’

কোহলি বলেন,‘আমি কেবল চেষ্টা করি কীভাবে আমার খেলা উন্নত করা যায়। প্রতিনিয়ত আমি বোঝার চেষ্টা করি কোথায় উন্নতি করতে পারি। প্রতিদিন, প্রত্যেকটা অনুশীলনে, প্রতি বছর এবং প্রতি মৌসুমে এই ভাবনাই আমাকে এতদিন ধরে ভালো খেলতে এবং আমার দলের হয়ে পারফর্ম করতে সাহায্য করেছে।’

‘প্রতিদিন আমি নিজেকে প্রশ্ন করি কীভাবে দলকে সাহায্য করতে পারি। আমি মনে করি, এই মানসিকতা ছাড়া ধারাবাহিক পারফর্ম করা যায় না। কারণ পারফরম্যান্সই যদি একমাত্র লক্ষ্য থাকে, তাহলে আত্মতুষ্টিতে ভুগে কঠোর পরিশ্রম করা বন্ধ করে দেবেন আপনি। পরিশ্রমের কোনো সীমা নেই।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )