1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

আওয়ামীলীগের শক্তি দেশের জনগন: কৃষিমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ কখনও চোরাগলি পথে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগের শক্তি দেশের জনগন। এই জনগনকে সাথে নিয়েই ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আগামী নির্বাচনেও জনগনের ভোটে ক্ষমতায় আসবে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে চরফ্যাশনে নতুন হার্টিকালচার ও টিস্যুকালচার সেন্টাররের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে স্থানীয় ব্রজগোপাল টাউন হলে উপজেলা পরিষদের আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে সন্ত্রাস, টেন্ডারবাজী, চাঁদাবাজী করে দেশের অর্থনীতি ধংস করে দিয়েছে। তখন আমরা বলেছি তোমরা তোমাদের কবর খুঁড়ছো। সেই কবরে তোমাদেরই পরতে হবে। আমি মনে করি বিএনপি সেই কবরেই আছে। গত ১৫ বছরে বিএনপি সেই কবর থেকে উঠতে পারেনি আগামী দিনেও উঠতে পারবে না।

তিনি আরোও বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে, জননেত্রী শেখ হাসিনা উপহার দিবে। এটি সংবিধানের অধিকার। এটার বাহিরে যাওয়ার কোন সুযোগ নাই। নির্বাচন করবে নির্বাচন কমিশন আমরা তাদের সহযোগিতা করবো। জনগন যদি ভোট দেয় আমারা আবারও ক্ষমতায় যাবো। যদি ভোট না দেয় ২০০১ সনে মতে আমরা স্যালুট দিয়ে ক্ষমতা ছেড়ে দিয়েছি। আমারা ক্ষমতা ছাড়তে ভয় পাইনা।

মন্ত্রী বলেন, আগামী ২ তারিখে ঢাকায় একটি সমাবেশ করবো সেই সমাবেশে তরঙ্গ সৃষ্টি হবে। সেই তরঙ্গে বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র ভেসে যাবে।

সুধী সমাবেশে যুবও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

সমাবেশে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসার অধিদপ্তর (ভারপ্রাপ্ত) মহাপরিচালক মো.তাজুল ইসলাম পাটোয়ারী। ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বিপিএম, প্রমুখ।

এছাড়াও প্রকপ্ল পরিচালক ড. মো. মেহেদী মাসুদ, ড. মুনসুর আলম খান উপ—সচিব কৃষিমন্ত্রনালয়,উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো, মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্রসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী উপজেলার জাহানপুর ইউনিয়নে ২৫ একর জমির ওপর ৮৪ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যায়ে চরফ্যাশনে নতুন হার্টিকালচার ও টিস্যুকালচার সেন্টাররের ভিত্তি প্রস্তুত স্থাপন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )