1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকল করার দায়ে ৪৩ শিক্ষার্থী বহিষ্কার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৫৭ জন দেখেছেন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকল করার দায়ে কারিগরি শিক্ষাবোর্ডের অধীন ৪৩ জন ছাত্র-ছাত্রীকে বহিষ্কার করছেন উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে নকল করার দায়ে তাদের বহিষ্কার করা হয়। সেই সাথে কেন্দ্রের ৫টি কক্ষের দায়িত্বে থাকা ১০ জন শিক্ষককে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি কারিগরি শিক্ষা বোর্ড (ভোকেশনাল) এইচএসসি পরীক্ষায় শিবগঞ্জ মডেল হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে নকল চলছে।

এ সময় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বই খুলে উত্তর দেখে তা খাতায় লিখছে। এছাড়াও মোবাইল ফোন দেখেও নকল করছিলো তারা। এর পরিপ্রেক্ষিতে ৪৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আর ১০ জন শিক্ষককে অবহেলার কারণে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরীক্ষা কেন্দ্রের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )