1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

বিএনপি নেতাদের বক্তব্য ভিত্তিহীন: ওবায়দুল কাদের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৪৪ জন দেখেছেন

বিএনপি নেতারা গুম-খুন নিয়ে যে বক্তব্য দিচ্ছেন, তা বানোয়াট, ভিত্তিহীন ও বাস্তবতা বিবর্জিত। দেশি বন্ধু ও প্রতিনিধিদের করুণা লাভের আশায় বিএনপি নেতারা ধারাবাহিকভাবে গুম-খুন নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় আওয়ামী লীগই বারবার অপরাজনীতির শিকার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের বিষয়টি তুলে ধরেন। গুম ও অপহরণ নিয়ে বিএনপি নেতাদের অসত্য, মিথ্যা ও বানোয়াট বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতে এই বিবৃতি দেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশি বন্ধু ও প্রতিনিধিদের করুণা লাভের আশায় বিএনপি নেতারা ধারাবাহিকভাবে গুম-খুন নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন।

এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না। বরং আওয়ামী লীগই বারবার গুম-খুন-অপহরণের শিকার হয়েছে।

গুম ও অপহরণের ঘটনা বিএনপির কোন্দলের ফল দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির অন্তর্দ্বন্দ্ব ও কোন্দলের কারণেই গুম ও অপহরণের ঘটনা ঘটছে। সেটার দায় তারা সরকারের ওপর চাপাতে চাইছে।

বিবৃতিতে তিনি বলেন, জিয়ার পদাঙ্ক অনুসরণ করে তার স্ত্রী খালেদা জিয়া ‘অপারেশন ক্লিন হার্ট’- নামে আওয়ামী লীগের শত শত নেতাকর্মীকে হত্যা করেছিল। এই বেআইনি হত্যাকা-কে বৈধতা দিতে তারা ইনডেমনিটি আইন করে। বিএনপি-জামায়াত আমলে আমাদের ২৪ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। এমনকি বিএনপির শীর্ষ নেতৃত্বের সরাসরি তত্ত্বাবধান ও হাওয়া ভবনের নির্দেশে শেখ হাসিনাসহ দলের জাতীয় নেতাদের হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা চালিয়ে গণহত্যা সংঘটিত করেছে জঙ্গিগোষ্ঠী।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ হত্যা-খুন-গুমের রাজনীতিতে বিশ্বাস করে না। উল্টো এসবের শিকার হয়েছে। জাতির পিতার নেতৃত্বে আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। শেখ হাসিনার নেতৃত্বে আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রেখে পাহাড় সমান প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )